সারাদেশে বাড়তে পারে দিনের তাপমাত্রা, মেঘলা থাকতে পারে আকাশ

০৩ মার্চ ২০২৩, ০২:৩৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
বাড়তে পারে তাপমাত্রা

বাড়তে পারে তাপমাত্রা © সংগৃহীত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দিনের তাপমাত্রা বেড়ে গরম আরো বাড়তে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা এরই মধ্যে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে গেছে। সর্বনিম্ন তাপমাত্রাও উঠে গেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার (৩ মার্চ) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে। একদিন আগে যা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল কুষ্টিয়ার কুমারখালীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: তৃতীয় শ্রেণি থেকে শিক্ষার্থীদের কোডিং শেখানো হবে: শিক্ষামন্ত্রী

আগামী তিন দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানান মনোয়ার হোসেন।

ট্যাগ: জাতীয়
এইচএসসিতে প্রায় অর্ধেক শিক্ষার্থীই ফেল
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির ফলে বড় ধস
  • ৩১ অক্টোবর ২০২৬
বাইন্যান্সের চুরি হওয়া ৬৩০ কোটি ডলারের মধ্যে ৩০০ কোটি সন্ধা…
  • ৩১ অক্টোবর ২০২৬
বাংলাদেশের অস্বস্তি থামাল বৃষ্টি
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে কমেছে জিপিএ-৫
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসি-আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ
  • ৩১ অক্টোবর ২০২৬