তৃতীয় শ্রেণি থেকে শিক্ষার্থীদের কোডিং শেখানো হবে: শিক্ষামন্ত্রী

০৩ মার্চ ২০২৩, ১২:২৬ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা তৃতীয় শ্রেণি থেকে শিক্ষার্থীদের কোডিং শেখাবো। আরেকটি পরিকল্পনা চালু করতে যাচ্ছি, সেটি হচ্ছে ছয় থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের কোডিং, ডিজাইন-এগুলো শেখানো হবে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে এসে আর ধাক্কা খাবে না। তারা স্কুল থেকেই তৈরি হয়ে আসবে।

বৃহস্পতিবার রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। সমাবর্তন বক্তা ছিলেন অধ্যাপক রওনক জাহান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘স্মার্ট বাংলাদেশ তৈরি করতে আমরা শিক্ষা ব্যবস্থার রূপান্তর করছি। আমরা প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত নতুন কারিকুলাম প্রণয়ন করেছি, সেটি চালু হয়েছে। ২০২৫ সাল নাগাদ প্রাথমিক ও পুরো মাধ্যমিকে নতুন কারিকুলাম বাস্তবায়ন হবে। আমাদের শিক্ষার্থীরা আগে মুখস্থ করতো, আত্মস্থ করতে পারতো না। এখন আনন্দের মধ্য দিয়ে শিখবে। অভিজ্ঞতাভিত্তিক সক্রিয় শিখন হবে। যা শেখানো হবে বাস্তবে তা প্রয়োগ করতে শিখবে। পরীক্ষা ভীতি আর থাকবে না। পরীক্ষা কিছু থাকবে, কিন্তু বেশিরভাগ হবে ধারাবাহিক মূল্যায়ন।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন সৈয়দ মঞ্জুর এলাহী, বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য অধ্যাপক এম এম শহিদুল হাসান, উপ উপাচার্য মোহাম্মদ জিয়াউল হক মামুন, ট্রেজারার ইশফাক ইলাহী চৌধুরী উপস্থিত ছিলেন।

এইচএসসিতে প্রায় অর্ধেক শিক্ষার্থীই ফেল
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির ফলে বড় ধস
  • ৩১ অক্টোবর ২০২৬
বাইন্যান্সের চুরি হওয়া ৬৩০ কোটি ডলারের মধ্যে ৩০০ কোটি সন্ধা…
  • ৩১ অক্টোবর ২০২৬
বাংলাদেশের অস্বস্তি থামাল বৃষ্টি
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে কমেছে জিপিএ-৫
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসি-আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ
  • ৩১ অক্টোবর ২০২৬