শিক্ষাখাতে ব্যাপক দুর্নীতি হচ্ছে, দেখভাল হচ্ছে না: জিএম কাদের

০৩ মার্চ ২০২৩, ০৮:৪৪ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
গোলাম মোহাম্মদ কাদের

গোলাম মোহাম্মদ কাদের © ফাইল ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বর্তমানে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতি হচ্ছে। এসব ঠিকভাবে দেখভাল হচ্ছে না। দেশের মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তাই শিক্ষা ও স্বাস্থ্যের দিকে নজর দেওয়া উচিত।

বৃহস্পতিবার (২ মার্চ) লালমনিরহাটে সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

জিএম কাদের বলেন, এই সরকারের আমলে বিদ্যুৎসহ রমজানে সব পণ্যের দাম বেড়েছে। কিন্তু জাতীয় পার্টির আমলে রমজানে কোনো পণ্যের দাম বাড়েনি। বরং রমজান সাধারণে মানুষের কথা ভেবে সব পণ্যের দাম কমানো হয়েছিল। তাই এই দায় সরকারকেই নিতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সব মন্ত্রণালয়ের হযবরল অবস্থা। অব্যবস্থাপনার কারণে মন্ত্রণালয় গুলো অস্বাভাবিকভাবে ভেঙে পড়েছে। সরকারের উচিৎ এসব কঠোর নজদারি দিয়ে নিয়ন্ত্রণে আনা। দেশের অবস্থা আরও খারাপের দিকে ঠেলে দিয়ে পরে নজর দিলে দেশের মানুষের কোনো কজে আসবে না।

আরও পড়ুন: দুর্নীতি দেখলে কষ্ট পান শাবিপ্রবি উপাচার্য

বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে জিএম কাদের বলেন, প্রতিনিয়তই বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে। যার ফলে শিল্প ও ব্যবসা-বাণিজ্যে লোকসান দেখা দিচ্ছে। অনেক মানুষ বেকার হয়ে পড়ছে। বরাবরই সরকারকে এ বিষয়ে খেয়াল করার জন্য আমরা দাবি জানাচ্ছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না। বিদ্যুৎতের দাম বৃদ্ধি সরকারের জন্য চরম ব্যর্থতার।

তিন দিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকা লালমনিরহাটে আসেন জিএম কাদের এমপি। সার্কিট হাউজে পৌছলে জেলা প্রশাসনের চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় জাতীয় পার্টির নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

স্ত্রী-কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
স্ত্রী-কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
প্রো-ভিসি ছাড়াই চলছে যে ৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ১১ এপ্রিল ২০২৬
মানবিক ডাক্তার অধ্যাপক কামরুলের পাশে জামায়াত আমির
  • ১১ এপ্রিল ২০২৬
কিংবদন্তিদের বিশ্বকাপে যোগ দিচ্ছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’, …
  • ১১ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত ধরতে ধানক্ষেতে নেমে কাদা মেখে একাকার …
  • ১১ এপ্রিল ২০২৬
close