এলপিজি গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৭৬ টাকা কমেছে

০২ মার্চ ২০২৩, ০৬:০৬ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
এলপিজি গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৭৬ টাকা কমেছে

এলপিজি গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৭৬ টাকা কমেছে © ফাইল ফটো

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ভোক্তা পর্যায়ে প্রতি কেজিতে ৯ টাকা ৫৪ পয়সা করে সিলিন্ডার প্রতি ৭৬ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। চলতি মার্চ মাসে প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৪২২ টাকা, যা ফেব্রুয়ারিতে ছিল এক হাজার ৪৯৮ টাকা।

আজ বৃহস্পতিবার (০২ মার্চ) বিইআরসির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে নতুন এই দাম জানানো হয়। ঘোষিত নতুন দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি। এর আগে প্রতি সিলিন্ডারের দাম গত মাসে ২৬৬ টাকা বেড়েছিল।

বিইআরসি জানায়, মূল্য সংযোজন করসহ (ভ্যাট) বেসরকারি এলপিজির দাম প্রতি কেজি প্রায় ১১৮ দশমিক ৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এত দিন প্রায় ১২৫ টাকা ছিল। গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার প্রায় ৬৬ টাকা ২২ পয়সা, যা এত দিন ছিল ৭০ টাকা। সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির দাম বাড়ানো হয়নি।

আরও পড়ুন: মার্চে মাঝারি ও তীব্র কালবৈশাখীর পূর্বাভাস

গত ১৮ জানুয়ারি সরকার প্রাকৃতিক গ্যাসের দাম ৮২ শতাংশ বাড়ালে বাসাবাড়িতে গ্যাসের দাম বাড়ানো হয়নি তখন। বাসায় দুই চুলার ক্ষেত্রে মাসিক বিল এক হাজার ৮০ টাকা।

২০২১ সালের এপ্রিল থেকে প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো প্রতি মাসে এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে যেটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এ সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।

বিএনপির কার্যালয় খোলা নিয়ে সংঘর্ষ, ছেলের পিস্তলের গুলিতে আহ…
  • ১২ এপ্রিল ২০২৬
এএফসি টুর্নামেন্টের আয়োজক হতে চায় বাংলাদেশ
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের বদলি নিয়ে নতুন তথ্য জানাল মন…
  • ১২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ রোধে ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দিতে রাজনীতিবিদদে…
  • ১২ এপ্রিল ২০২৬
কূটনৈতিক প্রচেষ্টার পথ খোলা রাখার ইঙ্গিত দিল ইরান
  • ১২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই পিএলসি, আবেদন শেষ ১৮ এপ্রিল
  • ১২ এপ্রিল ২০২৬