বিএনপি নেতা সালাহউদ্দিনকে দেশে পাঠাতে ভারত সরকারকে নির্দেশ

০১ মার্চ ২০২৩, ১০:১০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
সালাহউদ্দিন আহমেদ

সালাহউদ্দিন আহমেদ © ফাইল ছবি

ভারতের আদালতে বেকসুর খালাস পেয়েছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) শিলংয়ের জজ কোর্ট তাকে খালাস দিয়ে মামলা নিষ্পত্তি করতে আদেশ দিয়েছেন। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বুধবার (০১ মার্চ) ভারত থেকে দেশের একটি ইংরেজি দৈনিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই এসব তথ্য নিশ্চিত করেছেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ২০১৮ সালের ২৬ অক্টোবর নিম্ন আদালত আমাকে খালাস দিয়েছিলেন। পরে সেই রায়ের বিরুদ্ধে ভারত সরকার আপিল করে। শিলংয়ের জজ কোর্ট গতকাল মঙ্গলবার আবারও আমাকে বেকসুর খালাস দিয়ে মামলা নিষ্পত্তি করতে আদেশ দিয়েছেন। দ্রুত যেন আমাকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়, সেই নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঢাবিতে বিএনপি সমর্থক একজন প্রভাষকও নেই

দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,'আমি প্রথম দিন থেকেই প্রতি মুহূর্তে দেশে ফেরার প্রতীক্ষায় আছি।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন। এর ৬৩ দিন পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ সালাহউদ্দিনকে উদ্ধার করে

বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাকে গ্রেপ্তার দেখায় মেঘালয় থানা পুলিশ। একই বছরের ২২ জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয়।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬