ফের করোনায় আক্রান্ত প্রতিমন্ত্রী পলক​

২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৫ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক © সংগৃহীত

আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এর আগে গত বছরের জানুয়ারির ৫ তারিখে দুই ছেলেসহ করেনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন পলক।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে প্রতিমন্ত্রী তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন। 

ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী জানিয়েছেন, সোমবার মন্ত্রিপরিষদের সভা থাকায় রোববার (২৬ ফেব্রুয়ারি) করোনা পরীক্ষা করিয়েছিলেন। ফল পজিটিভ এসেছে; তাই বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন।

প্রতিমন্ত্রী লেখেন, গত কয়েকদিনে আমার সংস্পর্শে যারা ছিলেন তাদের সবাইকে করোনার নমুনা পরীক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

আরও পড়ুন: র‌্যাগিং করায় আত্মহত্যার চেষ্টা, চারদিন পর মেডিকেল ছাত্রীর মৃত্যু

এ বিষয়ে প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মো. রাকিবুল ইসলাম জানিয়েছেন, সোমবার মন্ত্রিপরিষদের সভা থাকায় প্রতিমন্ত্রী পলক রবিবার করোনা পরীক্ষা করান। পরীক্ষায় করোনা পজেটিভ রেজাল্ট আসে। 

ট্যাগ: জাতীয়
এইচএসসির ফলে বড় ধস
  • ৩১ অক্টোবর ২০২৬
বাইন্যান্সের চুরি হওয়া ৬৩০ কোটি ডলারের মধ্যে ৩০০ কোটি সন্ধা…
  • ৩১ অক্টোবর ২০২৬
বাংলাদেশের অস্বস্তি থামাল বৃষ্টি
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে কমেছে জিপিএ-৫
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসি-আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ
  • ৩১ অক্টোবর ২০২৬
এক দশকে মাদ্রাসা বোর্ডে পাসের হার কত ছিল, জিপিএ-৫ পেয়েছেন ক…
  • ৩১ অক্টোবর ২০২৬