৭ মার্চ উদযাপনে বরাদ্দ ৩ কোটি ১২ লাখ টাকা

২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩৩ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
৭ মার্চ উদযাপনে বরাদ্দ ৩ কোটি ১২ লাখ টাকা

৭ মার্চ উদযাপনে বরাদ্দ ৩ কোটি ১২ লাখ টাকা © সংগৃহীত

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জাতীয়ভাবে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপনের ব্যয় নির্বাহের জন্য ৩ কোটি ১২ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখা থেকে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে সম্প্রতি এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ঐতিহাসিক ৭ই মার্চ দিবস জাতীয়ভাবে উদযাপনের ব্যয় নির্বাহের জন্য ২০২২-২৩ অর্থবছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠান/উৎসবাদি খাতের বরাদ্দ থেকে জেলা ও উপজেলাগুলোর অনুকূলে (সদর উপজেলা ব্যতীত) মোট ৩ কোটি ১২ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হলো।

এরমধ্যে ৬৪টি জেলার প্রতিটির জন্য ১ লাখ ৫০ হাজার টাকা হারে এবং ৪৩২টি উপজেলার অনুকূলে ৫০ হাজার টাকা হারে এ বরাদ্দ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ৪৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বরাদ্দের শর্তে বলা হয়, বরাদ্দ করা অর্থ ব্যয়ের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে পালন করতে হবে, এ অর্থ ব্যয়ে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে, অব্যয়িত অর্থ ৩০ জুনের মধ্যে সমর্পণ করতে হবে এবং ব্যয় বিবরণীসহ অনুষ্ঠান সম্পাদনের প্রতিবেদন এ মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে। 

ট্যাগ: জাতীয়
আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬