বিতর্ক মানুষকে ভাবতে শেখায়: শিক্ষামন্ত্রী

২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪১ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা যে যুক্তিবাদী মানুষ তৈরি করতে চাই সেক্ষেত্রে বিতর্ক সহায়ক ভূমিকা পালন করে। বিতর্ক মানুষকে ভাবতে শেখায়, সূক্ষ্ম চিন্তায় উদ্বুদ্ধ করে। একটি বিষয়কে নানা মাত্রায় বিবেচনা করার সক্ষমতা তৈরি করে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর শিশু অ্যাকাডেমিতে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ আয়োজিত ১৫তম বিতর্ক উৎসবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা যে যুক্তিবাদী মানুষ তৈরি করতে চাই সেক্ষেত্রে বিতর্ক সহায়ক ভূমিকা পালন করে। বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শানিত হয় যুক্তি, পারদর্শিতা তৈরি হয় প্রমিত ভাষার ব্যবহারে।

আরও পড়ুন: 'ইউসিবি ছায়া সংসদ' বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এনইউবি

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীকে বিতর্কে বিশেষ অবদানের জন্য এনডিএফ আজীবন সম্মাননা প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর শিক্ষামন্ত্রী, ৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলামিস্ট সুভাষ সিংহ রায় ও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের অংশগ্রহণে একটি পলিসি বিতর্ক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ, বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদির,মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, এনডিএফ সভাপতি এ কে এম শোয়েব প্রমুখ।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence