আজ পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকার যেসব এলাকায়

২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪২ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
রাজধানীর কয়েকটি এলাকায় আজ বিদ্যুৎ বন্ধ থাকবে

রাজধানীর কয়েকটি এলাকায় আজ বিদ্যুৎ বন্ধ থাকবে © ফাইল ছবি

রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে পাঁচ ঘণ্টা। বিদ্যুৎ সঞ্চালন লাইনে জরুরি মেরামতকাজের জন্য বিদ্যুৎ বন্ধ রাখা হবে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আমিনবাজার থেকে আগারগাঁও এলাকার ২৩০ কেভি সঞ্চালন লাইনের জরুরি মেরামতের কাজ করা হবে। ফলে ধানমন্ডি, আগারগাঁও, সেনানিবাস, শেরেবাংলা নগর ও বিজয় সরণিসহ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পিজিসিবি কর্তৃপক্ষ।

জুনিয়র অফিসার নিয়োগ দেবে ট্রান্সকম গ্রুপ, আবেদন শেষ ৮ ফেব্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নিলাম ছাড়াই সেতু ভেঙে বাড়িতে নিলেন ইউপি চেয়ারম্যান
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জবি ইউনিট ‘বি’ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ধর্মীয় মূল্যবোধ ও জুলাই চেতনা ধারণ না করায় সুনামগঞ্জে বিএনপ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
তারেক-জুবাইদার বিবাহবার্ষিকী আজ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বুয়েটে ভর্তি কি নির্বাচনের আগে শুরু হবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬