ভরণপোষণ না দেওয়ায় দুই ছেলের বিরুদ্ধে বাবার মামলা

২০ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪৭ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১০ PM
মো. রাজা মিয়া

মো. রাজা মিয়া © টিডিসি ফটো

ভোলার লালমোহনে ভরণপোষণ না দেওয়ার দুই ছেলের বিরুদ্ধে মামলা করেছে মো. রাজা মিয়া (৬৫) নামে এক বাবা। তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেইট এলাকার বাসিন্দা। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে লালমোহন থানায় ছেলেদের বিরুদ্ধে মামলা করেন তিনি।

তার ছেলেরা হলেন, বান্দরবানবাসী মো. জসিম ও মো. রুবেল। তাদের একজন কাঠের পাইকারি ব্যবসায়ী ও অন্যজন সিএনজির ব্যবসা করেন।

আরও পড়ুন: হবিগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার।

মো. রাজা মিয়া জানান, দুই ছেলেই প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কিন্তু দীর্ঘ আট বছর ধরে তার ভরণপোষণ তো দূরের কথা খোঁজ-খবরও নেন না। তাই ভিক্ষা করে জীবন চলে। সম্প্রতি অসুস্থ হওয়ায় ছেলেদের জানালেও তারা গুরুত্ব দেননি। তাই বাধ্য হয়ে দুই ছেলের বিরুদ্ধে লালমোহন থানায় মামলা করেছেন।

এ প্রসঙ্গে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, ওই বৃদ্ধ বাবা শুক্রবার রাতে তার দুই ছেলের নামে মামলা করেছেন। আমরা তার দুই ছেলেকে গ্রেফতারের চেষ্টা করছি।

বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম
  • ০৮ এপ্রিল ২০২৬
শেষ মুহূর্তের গোলে আর্সেনালের কষ্টার্জিত জয়
  • ০৮ এপ্রিল ২০২৬
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ শ্যালো মেশিন ধ্বংস
  • ০৮ এপ্রিল ২০২৬
close