বাংলাদেশে ‘ফারাজ’ সিনেমা প্রদর্শনে হাইকোর্টের নিষেধাজ্ঞা

২০ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০১ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১০ PM

© ফাইল ফটো

বাংলাদেশের সিনেমা হলসহ সব ধরনের অনলাইন প্লাটফর্মে বলিউডের সিনেমা ‘ফারাজ’ মুক্তি ও প্রচার-প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞাদেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২০ ফেব্রুয়ারি) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. খসরুজ্জমান ও বিচারপতি মো. বিচারপতি মো. ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম।

এর আগে, গুলশানে হলি আর্টিজনে জঙ্গি হামলায় নিহত ঘটনায় নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের সিনেমা হলসহ সব ধরনের অনলাইন প্লাটফর্মে ভারতীয় সিনেমা ‘ফারাজ’ মুক্তি না দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। রিট আবেদনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

আরো পড়ুন: বহিরাগতদের দৌরাত্ম্যে ঝুঁকিতে পবিপ্রবির জার্মপ্লাজমের গবেষণা

রিটকারীর আইনজীবী আহসানুল করিম বলেন, এই সিনেমায় দেখানো হয়েছে দুই জন জঙ্গি কথা বলছেন, তার মধ্যে একজনের সঙ্গে অবিন্তার সম্পর্ক ছিল বা আছে এবং তার পোশাক-পরিচ্ছদ এমনভাবে দেখানো হয়েছে, যা আমাদের সভ্য সমাজে শিক্ষিত পরিবারের কেউ কখনও এসব পরিধান করে না। এই সিনেমায় মেয়েটাকে চারিত্রিকভাবে অবনতি করা হয়েছে।

এসময় তিনি আরো বলেন, এমনকি বাংলাদেশের পুলিশকেও ব্যর্থ দেখানো হয়েছে; যা একটি সার্বভৌমত্বের প্রশ্ন। এসব কারণে বাংলাদেশের কোনও প্লাটফর্মে আসা উচিত না। তাই বিষয়টি চ্যালেঞ্জ করে ফারাজ সিনেমা বাংলাদেশের কোনও অনলাইন প্লাটফর্মসহ কোথাও যেন প্রদর্শন করা না হয় সেজন্য রিট দায়ের করা হয়েছে। 

প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হন ফারাজ আইয়াজ হোসেন ও অবিন্তা কবিরসহ ২০ জন। এই জঙ্গি হামলা নিয়ে তৈরি করা হয়েছে বলিউড সিনেমা ফারাজ। 

ট্যাগ: সিনেমা
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে পাসের হার ৯৭.৫৬%, জিপিএ-৫ কমেছে ৩…
  • ৩১ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ পরীক্ষার্থীর ‘এ+’ ৩৫ হাজার, ‘এ’, ‘এ-’, ‘বি’ গ্রে…
  • ৩১ অক্টোবর ২০২৬
পাসে শতভাগ, জিপিএ-৫ এ চার বছরের রেকর্ড ভাঙল ফেনী গার্লস ক্য…
  • ৩১ অক্টোবর ২০২৬
আলিম পরীক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার অসাধারণ সাফল্য
  • ৩১ অক্টোবর ২০২৬
ময়মনসিংহ বোর্ডে শীর্ষে ময়মনসিংহ, তলানিতে জামালপুর
  • ৩১ অক্টোবর ২০২৬
ভিকারুননিসায় জিপিএ ৫ কমেছে অর্ধেক, বেড়েছে ফেল—খারাপ ফলের কা…
  • ৩১ অক্টোবর ২০২৬