আদমজী ক্যান্টনমেন্ট কলেজে পাসের হার ৯৭.৫৬%, জিপিএ-৫ কমেছে ৩৬৬

৩১ অক্টোবর ২০২৬, ০২:৫৮ PM
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ © সংগৃহীত

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমনা পরীক্ষায় এ বছর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে পাসের হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ। এ বছর কলেজটি থেকে ২ হাজার ৩৭৭ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৩১৯ জন। অকৃতকার্য হয়েছেন ৫৮ জন। জিপিএ-৫ পেয়েছেন ৮৬৩ জন।

চলতি বছর বিজ্ঞান বিভাগে সবচেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এ বিভাগে ১ হাজার ৯৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৮৮৬ জন। অকৃতকার্য হয়েছেন ৪৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ৭৩১ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৪০ জন। এ বিভাগে অকৃতকার্য হয়েছেন চারজন এবং জিপিএ-৫ পেয়েছেন ১১১ জন। অন্যদিকে মানবিক বিভাগে ১০১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯৩ জন। অকৃতকার্য হয়েছেন আটজন। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ২১ জন।

গত বছরের তুলনায় এবার কলেজটির পাসের সংখ্যা সামান্য বেড়েছে। ২০২৫ সালে ২ হাজার ৩৬৭ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিলেন ২ হাজার ৩১৫ জন। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ২২৯ জন। সেই হিসাবে এবার পাসের সংখ্যা বেড়েছে চারজন। তবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩৬৬ জন।

এদিকে শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। এ বছর সারা দেশে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬