মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেল মুক্তিযুদ্ধে ব্যবহৃত ১৬টি আগ্নেয়াস্ত্র

১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৭ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১১ PM
মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেল মুক্তিযুদ্ধে ব্যবহৃত ১৬টি আগ্নেয়াস্ত্র

মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেল মুক্তিযুদ্ধে ব্যবহৃত ১৬টি আগ্নেয়াস্ত্র © টিডিসি ফটো

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের একটি নির্মানাধীন ভবনের নিচ থেকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ১৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রের ১৬টি থ্রি নট থ্রি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার চন্দন নামের এক ব্যক্তি বাড়ি নির্মাণের জন্য জমিটি ক্রয় করেছিল। সেই জমিতে থাকা পুরাতন ভবন ভেঙে নতুন ভবন বানানোর উদ্দেশ্যে শ্রমিক নিয়োগ করা হয়। শ্রমিকরা ভবন ভেঙে মাটি খনন কাজের সময় একটি ট্রাংকে থাকা ১৬টি অগ্নেয়াস্ত্র দেখতে পায়।

এ বিষয়ে বাড়ির মালিক চন্দন জানান, আমি নতুন বাড়ি করার জন্যে শ্রমিক কাজে লাগিয়েছি। তারা মাটি খুঁড়তে গিয়ে এগুলো পেয়েছে। পরে আমি ফোনে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।

আরও পড়ুন: মেডিকেল কলেজে মিললো ছাত্রশিবিরের প্রচারপত্র-দেশীয় অস্ত্র

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, উদ্ধারকৃত অগ্নেয়াস্ত্রগুলো পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এই স্থানে আরো অগ্নেয়াস্ত্র আছে কিনা তা দেখা হচ্ছে।

ডুয়েটে চালু হল দেশের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব
  • ৩১ মার্চ ২০২৬
বেদখলকৃত ২ হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম দিল জবি ছাত্রদল
  • ৩১ মার্চ ২০২৬
বল টেম্পারিংয়ের দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ ফখর জামান
  • ৩১ মার্চ ২০২৬
ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম
  • ৩১ মার্চ ২০২৬
আরও ১৪ জনকে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ
  • ৩১ মার্চ ২০২৬
জোড় তারিখে অনলাইন এবং বিজোড়ে হবে অফলাইন ক্লাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence