মেডিকেল কলেজে মিললো ছাত্রশিবিরের প্রচারপত্র-দেশীয় অস্ত্র

২৯ নভেম্বর ২০২২, ০৭:৫৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM

© সংগৃহীত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে ছাত্রশিবিরের প্রচারপত্র ও দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে কলেজের একটি ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে এসব জব্দ করা হয়।

জানা গেছে, এমএজি ওসমানী মেডিকেল কলেজে দীর্ঘদিন থেকে বন্ধ থাকা ছাত্রশিবিরের নিয়ন্ত্রণাধীন তৃতীয় তলার একটি কক্ষে দেশীয় অস্ত্র ও প্রচার সামগ্রী দেখতে পান কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে কক্ষ খুলে হকিস্টিক, দা, কুড়ালসহ বিভিন্ন ধরনের প্রচার সামগ্রী জব্দ করে পুলিশ।

কলেজ শাখা ছাত্রলীগের সাধরণ সম্পাদক নাজমুল হাসান বলেন, ডা. সৌমিত্র খুনের পর থেকে ওসমানী মেডিকেল কলেজে ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ আছে। কিন্তু কৌশলে ছাত্রশিবির ঐতিহ্য সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী ও রিপোর্টস ক্লাবের নামে সক্রিয় হয়ে ওঠে। ইদানিং তারা কলেজ ভবনের তৃতীয় তলার একটি কক্ষে অস্ত্র মজুত ও দলীয় প্রচারপত্র বিলি করার চেষ্টা করছে বলে আমরা জানতে পেরেছি।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অস্ত্র ও লিফলেট জব্দ করা হয়। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ মামলা করলে আমরা আইনগত ব্যবস্থা নেবো।

ভাইয়ের বিরুদ্ধে ২২ বিঘা জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে বোন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি …
  • ০২ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০২ আগস্ট ২০২৬
পবিপ্রবির উপ-রেজিস্ট্রার বরখাস্ত, ফেসবুকে অপপ্রচার, ঘুষ গ্র…
  • ০২ আগস্ট ২০২৬
ছাত্রশিবিরের ৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন…
  • ০২ আগস্ট ২০২৬
প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় বাড়ানো …
  • ০২ আগস্ট ২০২৬