বই জ্ঞানের পরিধি বাড়ায়, মনুষ্যত্ব জাগ্রত করে: রাষ্ট্রপতি

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৪ PM
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ © ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বই মানুষের প্রকৃত বন্ধু যা জ্ঞানের পরিধি বাড়ায় ও মনুষ্যত্বকে জাগ্রত করে। মনের খোরাক মেটানোর পাশাপাশি বই মানুষের অভিজ্ঞতা বাড়িয়ে নিজেকে জ্ঞানের আলোয় আলোকিত করতে সহায়তা করে।

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে রোববার (৫ ফেব্রুয়ারি) দেওয়া এক বাণীতে এ কথা বলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৩’ উদযাপনকে আমি স্বাগত জানাই।

আবদুল হামিদ বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বই পড়ার চর্চা বাড়াতে হবে। আর কালের পরিক্রমায় সভ্যতার সেতুবন্ধ হিসেবে কাজ করে গ্রন্থাগার। তথ্যপ্রযুক্তির উৎকর্ষে বই সংরক্ষণ ও পড়ার অভ্যাস ক্রমেই কমছে। সে পরিপ্রেক্ষিতে মানুষকে বই পড়ায় উৎসাহিত করতে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ পালন কার্যকর ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন: ‘শিক্ষার্থীদের পাঠাগারে পড়াশোনার পরিবেশ সৃষ্টিতে মনোযোগী হতে হবে’

তিনি বলেন, গ্রন্থাগার হলো তথ্যের অফুরন্ত ভাণ্ডার। সরকার সর্বসাধারণের জন্য আধুনিক অবকাঠামো ও প্রযুক্তিগত সুবিধাসম্পন্ন গ্রন্থাগার নির্মাণে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। ফলে পাঠক, গবেষক ও তথ্য সংগ্রহকারীদের কাছে গ্রন্থাগারের ভূমিকা আরও আকর্ষণীয় ও কর্মোপযোগী হয়ে উঠবে।

কোনো আধিপত্যবাদ মানা হবে না: জামায়াত আমির
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে ১০০ বছর বাংলাদেশ সুন্দরভাবে চলবে: …
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নুরের আসনে বিলুপ্ত দুই উপজেলায় বিএনপির নতুন কমিটি
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বরগুনার দুই আসনেই জয়ের আভাস বিএনপির
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি শুরু
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
তাহেরীর অফিসে প্রশাসনের তালা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬