কাভার্ডভ্যান চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৪ PM
রুপম

রুপম © সংগৃহীত

পাবনা সদর উপজেলায় কাভার্ডভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার মালিগাছার টেবুনিয়া এলাকায় পাবনা-ঈশ্বরদী মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম রুপম। সে পাবনা সদরের পৌর এলাকার গোপালপুর মহল্লার মৃত আব্দুল বাতেনের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শেষ বর্ষের ছাত্র। 

আহত ব্যক্তির নাম অমিত হোসেন (১৫)। সে পৌর এলাকার মানিক হোসেনের ছেলে এবং স্থানীয় কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবারে সন্ধ্যার পর তারা নিজেদের মোটরসাইকেল নিয়ে ঈশ্বরদী যাওয়ার পথে বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা সদর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রুপমকে মৃত ঘোষণা করেন। অপর জনের অবস্থা আশঙ্কাজনক। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় স্থানীয় জনতা কাভার্ডভ্যান আটক করলে ঘাতক চালক ও তার সহযোগী সেখান থেকে পালিয়ে যায়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেলসহ কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। ঘাতক চালক ও তার সহযোগী পালিয়েছে।

গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence