নদীতে গোসলে নেমে ডুবে মাদ্রাসাছাত্র নিখোঁজ

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড়

ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় © সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় নদীর পানিতে গোসল করতে গিয়ে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে নদীতে গোসল করতে যায় দুই মাদ্রাসাছাত্র। পরে গোসলের সময় নদীতে নিজেদের নিয়ন্ত্রণ রাখতে না পেরে ভেসে যান। পরে তাদের মধ্যে একজন উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে আরেকজন। 

ফায়ার সার্ভিস জানায়, ইতিমধ্যে নিখোঁজ ছাত্রের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছেন তারা। 

আরও পড়ুন: হাতে হারিকেন ধরিয়ে সরকারকে বিদায় দেওয়ার পালা: নুর

নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রের মধ্যে একজনের নাম শিহাব হাসান (১১)। সে হোসেন্দী ইউনিয়নের জামালদী গ্রামের মোতালেব মিয়ার ছেলে। উদ্ধার হওয়া মাদ্রাসাছাত্রের নাম আব্দুল্লাহ আল তামিম (১০)। সে কুমিল্লার মুরাদনগর উপজেলার জহিরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা ভবানীপুর ইসলামিয়া আরবিয়া কবরস্থান মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। 

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন টিম লিডার দুলাল ব্যানার্জি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করি। এখন পর্যন্ত নিখোঁজ মাদ্রাসাছাত্রের কোনও হদিস পাওয়া যায়নি।

মানবাধিকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
  • ১৩ এপ্রিল ২০২৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পারিশ্রমিক ঘোষণা
  • ১৩ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিনোভিয়া ফার্মায়, নেবে সেলস এক্সিকিউটিভ
  • ১৩ এপ্রিল ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে নতুন ফ্যাসিবাদের পথে সরকার: এবি পার্টি
  • ১৩ এপ্রিল ২০২৬
সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬