মানবাধিকার ইস্যুতে আলোচনা করতে ঢাকায় আসছেন দুই মার্কিন কর্মকর্তা

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
মানবাধিকার ইস্যুতে আলোচনা করতে ঢাকায় আসছেন দুই মার্কিন কর্মকর্তা

মানবাধিকার ইস্যুতে আলোচনা করতে ঢাকায় আসছেন দুই মার্কিন কর্মকর্তা © ফাইল ছবি

চলতি মাসে ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ডেরেক শোলে এবং দেশটির গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিষয়ক ডেপুটি এসিস্ট্যান্ট সেক্রেটারি কারা ম্যাকডোনাল্ড। এছাড়াও আগামী এপ্রিলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেনের আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ওয়াশিংটন যেতে পারেন।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, করোনার কারণে যোগাযোগে কিছুটা মন্থর ছিল। কিন্তু র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পরে যোগাযোগ অনেক বেড়েছে।

দুই কর্মকর্তার সঙ্গে কী বিষয়ে আলোচনা হতে পারে জানতে চাইলে তিনি জানান, ডেরেক শোলে মূলত আসছেন রোহিঙ্গা বিষয় নিয়ে আলোচনার জন্য। এছাড়া সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, কারা ম্যাকডোনাল্ডের সঙ্গে আলোচনা হবে গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম সংক্রান্ত বিষয় নিয়ে। ওই বিষয়গুলো দুই পক্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

বিগত বছরের ধারাবাহিকতায় এ বছরের শুরু থেকেই ওয়াশিংটনের সঙ্গে বিভিন্ন স্তরে যোগাযোগ হচ্ছে সরকারের। ইতোমধ্যে ঢাকা সফর করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার এডমিরাল এইলিন লুবাচার এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক এসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। সরকার আশা করছে, এসব সফরের মাধ্যমে র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা তোলার বিষয়ে ফলপ্রসূ আলোচনার পাশাপাশি সমাধান হতে পারে রোহিঙ্গা সংকটেরও।

আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬