‘পঙ্গু করার মিথ্যা অভিযোগ’ করেছেন তসলিমা, জবাব দিল দিল্লির হাসপাতাল

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
তসলিমা নাসরিন

তসলিমা নাসরিন © সংগৃহীত

ভারতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন কিছুদিন আগে একটি হাসপাতাল ও ডাক্তারের বিরুদ্ধে তাকে পঙ্গু করে দেওয়ার অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট করেন। এসব পোস্টে তাকে না জানিয়ে তার হাঁটুর অস্ত্রোপচার করা হয় বলে অভিযোগ করেন। এতোদিন অভিযোগ নিয়ে চুপ থাকলেও সম্প্রতি মুখ খুলেছে দিল্লির ওই হাসপাতাল।

দিল্লির ওই প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিয়ম অনুযায়ী রোগীকে জানিয়ে তার হাঁটুর অপারেশন করা হয়েছে। তবে তসলিমা নাসরিন যে অভিযোগ করেছেন সে অভিযোগ সত্য নয়। তিনি আমাদের নিয়ম শৃঙ্খলা অনুসরণ করেননি। দিল্লির ওই বেসরকারি হাসপাতাল এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস হাসপাতালের ওই বিবৃতি প্রকাশ করেছে বলে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।

আরও পড়ুন: সৃষ্টিতত্ত্ব ধর্মীয় রূপকথা, বিবর্তনতত্ত্ব বিজ্ঞান: তসলিমা নাসরিন

তসলিমা নাসরিন অভিযোগ করেন, অপারেশন করার আগে তাকে এক্সরে অথবা সিটি স্ক্যান রিপোর্ট দেখানো হয়নি। তাকে মিথ্যা কথা বলে হিপ প্রতিস্থাপন করা হয়েছে। 

তসলিমা নাসরিন বলেছিলেন, অসুস্থ হওয়ার পর আমি আমার বন্ধুদের সঙ্গে এ নিয়ে আলোচনাই করার সুযোগ পাইনি। ফলে ভুল চিকিৎসার কারণে আমি হাঁটতে পারছি না। 

গত পহেলা জানুয়ারি তসলিমা নাসরিন হাঁটতে পারার কথা জানান। ৩১ জানুয়ারি হাঁটতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, ডাক্তার খারবান্দার ভুল চিকিৎসার কারণে আমার এমন দশা হয়েছে। অ্যাপোল হাসপাতালকে ৭ লাখ ৪২ হাজার ৮৪৫ রুপি দিয়ে আমি হাঁটতে না পারার চিকিৎসা পেয়েছি। 

দীর্ঘদিন ধরে তসলিমা নাসরিনের এ অভিযোগের জবাব দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ তসলিমা নাসরিনের অভিযোগের জবাব দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তসলিমা নাসরিনের অভিযোগ সত্য নয়। কারণ আমাদের হাসপাতালে তিন দশকের অভিজ্ঞ চিকিৎসকরা রয়েছে। আমরা যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করে তসলিমা নাসরিনের হাঁটু অপারেশন করার পরামর্শ দেই।

রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, আবেদন শেষ …
  • ১৮ মার্চ ২০২৬
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ২০ বছরের রেকর্ড ভঙ্গ…
  • ১৮ মার্চ ২০২৬
গঙ্গায় ইফতার, মাংসের হাড় ফেলার অভিযোগে ১৪ জন গ্রেপ্তার
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ১৮ মার্চ ২০২৬
নোয়াখালীতে দেড়শ সুবিধাবঞ্চিত পরিবারে বারাকাহ ঈদ সামগ্রী বিত…
  • ১৮ মার্চ ২০২৬
সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ১০ কোটি টাকা ঈদ উপহার: মানবিক সহ…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence