সারাহকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি সংসদে

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সারাহ ইসলাম ঐশ্বর্য

সারাহ ইসলাম ঐশ্বর্য © সংগৃহীত

আওয়ামী লীগের সদস্য ও দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ মরণোত্তর কিডনি ও কর্নিয়া দান করে অনন্য নজির স্থাপন করায় সারাহ ইসলাম ঐশ্বর্যকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানোর দাবি জানিয়েছেন। দুরারোগ্য ব্যাধি টিউবেরাস স্ক্লেরোসিসে ভোগে কদিন আগেই মাত্র ২০ বছর বয়সে প্রয়াত হয়েছেন সারাহ। মরণোত্তর কিডনি ও কর্নিয়া দান করার ঘটনা এটাই দেশে প্রথম।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মাহবুব-উল আলম হাসিফ এ দাবি জানান। 

তিনি বলেন, গত ১৮ জানুয়ারি রাতে দেশে প্রথমবারের মত মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। এই কিডনি দান করেছেন ২০ বছর বয়সী সারাহ ইসলাম। এর মধ্য দিয়ে তিনি অনন্য নজির স্থাপন করেছেন। তিনি কর্নিয়াও দান করেছেন। তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা মনে করি, সারাহকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা জানানো উচিত।

আরও পড়ুন: ঢাবির ছাত্র অধিকার কর্মীকে হলে আটকে পেটাল ছাত্রলীগ

তিনি আরও বলেন, সারাহকে সম্মান জানালে অনেকে মরদেহ দিতে এগিয়ে আসবে। তিনি এসময় মানব অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন সংশোধন করে কঠোর নজরদারির মাধ্যমে স্বেচ্ছায় অঙ্গ দানের সুযোগ তৈরি করার পরামর্শ দিয়ে বলেন, ইসলাম বা বিদ্যমান আইনে অঙ্গ দানে কোনো বাধা নেই। তবে এখন শুধু নিকটাত্মীয়রা এটি দিতে পারেন। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মাহবুব-উল আলম হানিফ।

ট্যাগ: জাতীয়
‘আওয়ামী লীগ যা করেছিল সেই জায়গায় ছাত্রদল-যুবদল বসেছে, শুধু …
  • ৩১ অক্টোবর ২০২৬
বঙ্গোপসাগরে শক্তি সঞ্চার করেছে শক্তিশালী নিম্নচাপ, আঘাত হান…
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল, কেড়ে নিল ৫ পরীক্ষার্থীর প্রাণ
  • ৩১ অক্টোবর ২০২৬
৫ কলেজ থেকে পরীক্ষা দিয়েছিলেন মাত্র ১৯ শিক্ষার্থী, সবাই ফেল…
  • ৩১ অক্টোবর ২০২৬
আসছে সরাসরি ১০ হাজার কনস্টেবল ও ৪০০০ এসআই নিয়োগ বিজ্ঞপ্তি, …
  • ৩১ অক্টোবর ২০২৬
বাবাকে হারানোর পর থেমে যায় পড়ালেখা, ৫২ বছর বয়সে এইচএসসি পাস…
  • ৩১ অক্টোবর ২০২৬