মোদির আমন্ত্রণে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী 

০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চলতি বছরের সেপ্টেম্বরে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৯-১০ সেপ্টেম্বর ২ দিনের জন্য এ সফর হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন এ ব্রিফিং করেন। 

সেহেলী সাবরীন বলেন, প্রধান প্রধান অর্থনীতির দেশগুলোর কৌশলগত বহুপক্ষীয় সংগঠন জি-২০ এর সভাপতির দায়িত্ব গ্রহণের পর ভারত জি-২০ এর সকল সভায় বাংলাদেশকে অতিথি রাষ্ট্র হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। আগামী সেপ্টেম্বরে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০-এর শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। 

প্রধানমন্ত্রীর ভারত সফরকে সামনে রেখে আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় আসার কথা রয়েছে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা। সফরকালে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করতে পারেন তিনি। 

প্রসঙ্গত, চলতি বছরের মার্চে জি-২০-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেবার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এর আগে গত বছরের ৫ সেপ্টেম্বর ৪ দিনের সফরে ভারতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ঠিক এক বছর পর তিনি এবার ভারত সফরের ঘোষণা এলো।

পাবনায় দিনমজুরকে কুপিয়ে হত্যা, আটক ৩
  • ০১ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অনলাইন ক্লাসের উদ্যোগ, শঙ্কার কথা বলছেন চা…
  • ০১ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের ৯ এপ্রিলের পরীক্…
  • ০১ এপ্রিল ২০২৬
হাদি হত্যা মামলায় সঞ্জয় চিসিমের জামিন নামঞ্জুর
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটপাত দখলকারীদের সতর্ক করল ডিএমপি, পুনরায় দখল হলে কঠোর ব্…
  • ০১ এপ্রিল ২০২৬
মেহেরপুর সীমান্তে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ২
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence