জানুয়ারিতে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝরেছে ৮০ প্রাণ

০২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
মোটরসাইকেল দুর্ঘটনায় ঝরেছে ৮০ প্রাণ

মোটরসাইকেল দুর্ঘটনায় ঝরেছে ৮০ প্রাণ © সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা যেন দিনদিন বেড়েই চলেছে।  চলতি বছরের জানুয়ারিতে সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩২২ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ হাজার ৮০৪ জন। ২০২৩ সালের জানুয়ারি মাসে ১ হাজার ৩২৮টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৮০ জন।

বুধবার (১ ফেব্রুয়ারি) সেভ দ্য রোড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে সংগঠনটি।

প্রতিবেদনের তথ্যমতে, গত মাসে সারাদেশে ৩ হাজার ৫৪৩টি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ হাজার ৮০৪ জন। নিহত হয়েছেন ৩২২ জন। এছাড়া ৬১টি নৌপথ দুর্ঘটনায় নিহত ১৬ জন, ২৬টি রেল দুর্ঘটনায় নিহত ১১ জন।

সংস্থাটি জানিয়েছে, বাইক লেন না থাকা, অনিয়ন্ত্রিত গতিতে বাহন পরিচালনা আর আইনের প্রতি শ্রদ্ধা না হওয়ায় জানুয়ারি মাসে ১ হাজার ৩২৮ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন ১ হাজার ৩৫৪ জন, নিহত হয়েছেন ৮০ জন। ৫৭৯টি দুর্ঘটনায় আহত ৬৫৯ এবং নিহত হয়েছেন ৬৭ জন, ৭৬০টি বাস দুর্ঘটনায় আহত ৮৬৫ এবং নিহত হয়েছেন ১০১ জন, সিএনজি-নাসিমন-করিমনসহ অবৈধ বিভিন্ন বাহনে ৮৭৬টি দুর্ঘটনায় আহত হয়েছেন ৯২৬ এবং নিহত হয়েছেন ৭৪ জন।

সেভ দ্য রোড-এর পক্ষ থেকে আরও জানানো হয়, ১ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত নৌপথ দুর্ঘটনা ঘটেছে ৬১টি। এতে আহত হয়েছে ৮৭ জন, নিহত হয়েছে ১৬ জন। রেলপথ দুর্ঘটনা ঘটেছে ২৬টি। আহত হয়েছে ৪৬। নিহত হয়েছে ১১ জন। আকাশপথে কোনো দুঘটনা না ঘটলেও বিমানবন্দরের অব্যবস্থাপনার কারণে অসুস্থ্য হয়েছেন ৭৮ জন।

আরও পড়ুন: পরীক্ষার হলে পছন্দের আসনে বসতে না দেওয়ায় শিক্ষিকাকে পাথর নিক্ষেপ

এসময় সড়ক দুর্ঘটনা কমাতে বেশ কিছু দাবি জানিয়েছে সেভ দ্য রোড। সেগুলোর মধ্যে রয়েছে, ফুটপাত দখলমুক্ত করে যাত্রীদের চলাচলের সুবিধা দেওয়া। ফিটনেসবিহীন যানবাহন নিষিদ্ধ এবং হেলপার দিয়ে পরিবহন চালানো বন্ধ করা। দুর্ঘটনার তদন্ত ও সাজা নিশ্চিত করার মধ্য দিয়ে সতর্কতা তৈরি করা।

জানা গেছে, ‘সেভ দ্য রোড-এর অঙ্গীকার পথ দুর্ঘটনা থাকবে না আর’ বাক্যটি লালন রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ২০০৭ সালে পথচলা শুরু করে আকাশ-সড়ক- রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার জন্য নিবেদিত দেশের একমাত্র সচেতনতা-গবেষণা ও স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড।

গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence