শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

০৫ জানুয়ারি ২০২৩, ০৯:০১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের চার বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় দেওয়া সরকারপ্রধানের এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে সরাসরি সম্প্রচারিত করা হবে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ বছর পূর্তি উপলক্ষে শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ভাষণ দেবেন।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভের পর ২০১৯ সালের ৭ জানুয়ারি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের সাক্ষাৎ
  • ২০ এপ্রিল ২০২৬
‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ‘মিথ্যা বয়ান’ থেকে বের করে বাস্তবভি…
  • ২০ এপ্রিল ২০২৬
সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ওএমআর মূল্যায়ন করছে বুয়েট, ফল বুধব…
  • ২০ এপ্রিল ২০২৬