মেট্রোরেলে প্রথম দিনে যাত্রী ৩ হাজার ৮৫৭ 

২৯ ডিসেম্বর ২০২২, ০৫:১৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM

© সংগৃহীত

ঢাকায় মেট্রোরেলের সাধারণ যাত্রী নিয়ে চলাচল শুরু হওয়ার প্রথম দিনে এতে ভ্রমণ করেছেন ৩ হাজার ৮৫৭ জন যাত্রী। আজ সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রোরেল চলেছে। 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: ১০ ব্যাংকে ৯২২ পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ফি ২০০ টাকা

ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন যাত্রীরা যদিও সকাল ৮টা থেকে ট্রেন চলার কথা ছিল। এই যাত্রীদের কেউ ছিলেন অফিসগামী, কেউবা এসেছিলেন পরিবারসহ। আবার অনেকেরই লক্ষ্য ছিল শুধু মেট্রোরেলে ঘোরা।

তবে সকাল থেকেই যাত্রীদের অভিযোগ ছিল স্টেশনে যাত্রীদের ঢোকাতে ধীরগতিতে কাজ করছে কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষ বলছিল শৃঙ্খলা বজায় রাখতে এবং যাত্রীদের পুরো ব্যবস্থার সঙ্গে অভ্যস্থ করাতে কিছুটা ধীরে কাজ করা হয়েছে। 

তবে এসবের মাঝেও পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর ১২টার পর আর চলেনি মেট্রোরেল। ফলে মেট্রো রেলে চলার ইচ্ছা অপূর্ণ রেখেই শেষ পর্যন্ত স্টেশন ছাড়তে হয় হাজারো মানুষকে।   

এসএসসিতে যশোর বোর্ডের ১৯ কেন্দ্র বাদ, যোগ হলো নতুন প্রতিষ্ঠ…
  • ০১ এপ্রিল ২০২৬
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সবাই
  • ০১ এপ্রিল ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘গ্লোবাল আইটি ক্যারিয়ারস অ্যান্ড স…
  • ০১ এপ্রিল ২০২৬
পে-স্কেলের বাস্তবায়ন দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা সরকারি ক…
  • ০১ এপ্রিল ২০২৬
হামসহ ১০ রোগের টিকা সংকট, দ্রুত সমাধানের আশ্বাস স্বাস্থ্য স…
  • ০১ এপ্রিল ২০২৬
যে শর্তে যুদ্ধ শেষ করতে চায় ইরান
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence