আই অ্যাম নট আ পারফেক্ট লিডার: কাদের

২৩ ডিসেম্বর ২০২২, ০৩:৫২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে কাজের মূল্যায়নের বিষয়ে ওবায়দুল কাদের বলেছেন, আই অ্যাম নট আ পারফেক্ট লিডার। আমি মনে করি, মানুষের পক্ষে একেবারেই পারফেক্ট হওয়া খুবই দুঃসাধ্য।

শুক্রবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

গত দুইবারে সাধারণ সম্পাদক হিসেবে আওয়ামী লীগকে কী দিয়েছেন জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, অ্যাম নট আ পারফেক্ট… ভুল-ত্রুটি তো থাকবেই। সাফল্যও আছে, ভুল-ত্রুটিও আছে। তবে মহামারির জন্য একটা বছর, তার মধ্যেও আমাদের সহকর্মীরা অনেক সহযোগিতা করেছে। 

আরও পড়ুন: ভারতে প্রথম মুসলিম নারী ফাইটার পাইলট হচ্ছেন সানিয়া মির্জা

ওবায়দুল কাদের বলেন, অনেক দিন পর উপজেলাসহ তৃণমূল পর্যায়ে সম্মেলন বেশি সংখ্যক অনুষ্ঠিত হয়েছে। এ ক্ষেত্রে আমাদের বিভাগীয় দায়িত্বপ্রাপ্তদের অবদান যথেষ্ট এবং তারা দায়িত্ব পালন করেছেন বলেই এটা সম্ভব হয়েছে। 

কাদের আরও বলেন, বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগই নিয়মিত সম্মেলন করে। আওয়ামী লীগের সম্মেলনে জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়। আগামী নির্বাচনেও জনগণের পরামর্শ নিয়ে, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চায় আওয়ামী লীগ। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিল, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য রিয়াজুল কবির কাওছার, আনোয়ার হোসেন প্রমুখ। 

প্রবেশপত্র বিতরণ শুরু ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানের নিয়ো…
  • ৩০ মার্চ ২০২৬
ইসলামী ব্যাংক থেকে মোটরসাইকেল পেলেন আরও দুজন
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি প্রজ্ঞাপনে নিজের নাম বসিয়ে সুপার স্পেশালাইজড হাসপাতা…
  • ৩০ মার্চ ২০২৬
যুদ্ধ শুরুর পর ইসরায়েলে আহত ৬ হাজার
  • ৩০ মার্চ ২০২৬
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিংয়ে এনএসইউ…
  • ৩০ মার্চ ২০২৬
পুলিশের হাতে রাহুলের পানিতে ডোবার ফুটেজ, যা বলছেন এসপি
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence