তারা জিততে পারবে না বুঝতে পেরে কেন্দ্র দখলের পরিকল্পনা নিয়েছে: আব্দুল্লাহ তাহের

২৭ জানুয়ারি ২০২৬, ০১:২৯ PM
মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলন

মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

জোর করে ক্ষমতায় গেলে এবার আগের চেয়েও পরিণত খারাপ হবে মন্তব্য করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ‘যশোর, চুয়াডাঙ্গা, কুমিল্লা, টাঙ্গাইল, লালমনিরহাট, ভোলা, চাঁপাইনবাবগঞ্জ, কেরানীগঞ্জে নারীদের ওপর হামলা হয়েছে। এছাড়া বহু জেলায় হুমকি, কেন্দ্র দখলের টার্গেট করা হয়েছে।’

তিনি বলেন, ‘তারা বুঝতে পেরেছে জিততে পারবে না, এজন্য কেন্দ্র দখল করার পরিকল্পনা নিয়েছে। ২০১৪, ১৮, ২৪-এর মতো অন্যায়ভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে আবার আন্দোলন হবে।’ এ সময় আগামী ৩১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী নারী সমাবেশ করবে বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় দুপুরে এক সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এ ঘোষণা দেন। সারাদেশে জামায়াতের নারী কর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্য সব দলের চেয়ে নারী কর্মী বেশি। সারাদেশে আমাদের নারীরা অ্যাকটিভ। ভোটও বেশি পাব। এজন্য আক্রমণ, ভীত করার চেষ্টা করছে। যারা নারী অধিকারের কথা বলেন, তারা এখন নারীদের ওপর আক্রমণ করছে। এ ছাড়া বিভিন্ন জায়গায় হাত, জিহবা কেটে ফেলার হুমকি দিচ্ছে।’

আরও পড়ুন: নির্বাচনী প্রচারে হামলা, প্রথমবারের মতো মহাসমাবেশের ঘোষণা মহিলা জামায়াতের

ডিসি, এসপিরা প্রকাশ্যে পক্ষপাতিত্ব করছে অভিযোগ করে আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘ইসি কিছু করছে না, তারা জেনেশুনে হয়তো একদিকে হেলে পড়েছে। আগামী ৩১ জানুয়ারি নারী সমাবেশ হবে সোহরাওয়ার্দী উদ্যানে, সকাল ১০টায়। হামলা বন্ধ না হলে মহিলা ও ১১ দল আরো কর্মসূচি দিতে বাধ্য হবো।’

ইসিকে জবাবদিহি করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘ইসির আচারণ অপ্রত্যাশিত। জাতির প্রতি বেঈমানি। আমেরিকাসহ কোনও দেশের সাথে আমাদের চুক্তি নেই।’ নারীদের প্রতি সবগুলো হামলার প্রকৃতি এক জানিয়ে তিনি বলেন, ‘নারীদের ক্রমাগত আমরা সামনে আনার চেষ্টা করছি। এ রকম হামলা হলে নারী প্রার্থী পাব না, তারা নারী অধিকারের কথা বললেও তারা নারীদের পিছিয়ে দিচ্ছে।’

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এহসান মাহবুব জুবায়ের, সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মাওলানা এ টি এম মাছুম ও অলিউল্লা নোমান।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9