সীতাকুণ্ডে বিএম ডিপোতে আবারও আগুন

১৩ ডিসেম্বর ২০২২, ০৩:৪২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM

© সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আবারও অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ৩টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

আরও পড়ুন: মৌসুমে ৬০ লাখ টাকার পিঠা বিক্রি হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডিএডি আ. হামিদ মিয়া গণমাধ্যমকে জানান, ডিপোতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে, বিকাল পৌনে ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

এ বিষয়ে ফায়ার ফাইটার রিয়াদ সিভয়েসকে বলেন, ‘বিএম ডিপোর একটা জুটের কন্টেইনারে আগুন লাগার খবর পেয়ে আমাদের ২টি ইউনিট ঘটনাস্থলে গেছে। আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছে।'

তিনি আরও বলেন, ‘এটা ছোট একটা আগুন। গতবারের মতো ভয়াবহ আগুন না।’

উল্লেখ্য, এ বছরের জুনে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশত পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীসহ অর্ধশত লোক পুড়ে মারা যায়।

শাবিপ্রবির অধিভুক্ত কলেজে ৫০ শতাংশই ফেইল, জিপিএ ৫ একজনের
  • ০১ নভেম্বর ২০২৬
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ২০তম শিক্ষক উন্নয়ন স…
  • ০১ নভেম্বর ২০২৬
নিজেরা চাঁদা তুলে খেলার মাঠের জন্য ৬০ শতাংশ জমি কিনলেন গ্রা…
  • ০১ নভেম্বর ২০২৬
আইইউবি’র ‘ইনোভেশন টু ইমপ্যাক্ট’ প্রতিযোগিতার ইনকিউবেশন পর্ব…
  • ০১ নভেম্বর ২০২৬
রাজধানীতে ছয় রুটে আজ থেকে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু
  • ০১ নভেম্বর ২০২৬
বাবার মৃত্যুর পর বন্ধ হতে বসেছিল পড়ালেখা, পুরো উপজেলায় একমা…
  • ০১ নভেম্বর ২০২৬