ফখরুল-আব্বাসসহ বিএনপির ১৫৩ নেতাকর্মীর জামিন শুনানি আজ

১২ ডিসেম্বর ২০২২, ১০:২৮ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
ফখরুল-আব্বাসসহ বিএনপির ১৫৩ নেতাকর্মীর জামিন শুনানি আজ

ফখরুল-আব্বাসসহ বিএনপির ১৫৩ নেতাকর্মীর জামিন শুনানি আজ © ফাইল ছবি

পল্টন থানার পুলিশের দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ১৫৩ নেতাকর্মীর জামিন শুনানি আজ দুপুরে অনুষ্ঠিত হবে। জামিন শুনানি অনুষ্ঠিত হবে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। মির্জা ফখরুল-আব্বাসসহ আসামিদের জামিনের বিষয়ে আশাবাদী বিএনপির আইনজীবীরা।

আজ জামিন চাওয়া হবে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আবদুস ছালাম, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাবেক এমপি মো. ফজলুল হক মিলন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সাবেক এমপি সেলিম রেজা হাবিবসহ মোট ১৫৩ জন নেতা-কর্মীর।

গতকাল (১১ ডিসেম্বর) বিএনপির আইনজীবীরা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিমের আদালতে জামমিন আবেদন করলে আদালত শুনানির জন্য  আজ সোমবার (১২ ডিসেম্বর) দিন ধার্য করেন। আজ দুপুরে আদালতে আইনজীবীরা জামিন শুনানি করা হবে বলে জানা গেছে।

এদিন মির্জা ফখরুলের পক্ষে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ, জাকির হোসেন জুয়েল, শেখ শাকিল আহম্মেদ রিপন এবং মহিউদ্দিন চৌধুরী জামিন আবেদন করেন।

মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানিয়েছেন, মির্জা ফখরুল খুবই অসুস্থ। তার অসুস্থতা বিবেচনায় তার জামিনের আবেদন করা হয়েছে। মির্জা ফখরুল এজহারনামীয় না। তিনি বলেন, মির্জা ফখরুলসহ ১৫৩ নেতাকর্মী জামিন পাবেন বলে আমরা আশাবাদী।

এর আগে গত ৭ ডিসেম্বর (বুধবার) রাজধানীর নয়াপল্টনে পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে ৮ ডিসেম্বর দিবাগত রাতে গ্রেফতার করা হয় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে।

মামলার আরও আসামি করা হয়েছে বিএনপি চেয়ারপাসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ। এদের মধ্যে অনেকেই আটক রয়েছেন বলে জানানো হয়েছে বিএনপি ও পুলিশের পক্ষ থেকে।

মিরপুরে আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
  • ০১ নভেম্বর ২০২৬
মুঘল সাম্রাজ্যের ‘শ্রেষ্ঠ’ নারী বণিক মরিয়ম-উজ-জামানি, যার …
  • ০১ নভেম্বর ২০২৬
শাবিপ্রবির অধিভুক্ত কলেজে ৫০ শতাংশই ফেইল, জিপিএ ৫ একজনের
  • ০১ নভেম্বর ২০২৬
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ২০তম শিক্ষক উন্নয়ন স…
  • ০১ নভেম্বর ২০২৬
নিজেরা চাঁদা তুলে খেলার মাঠের জন্য ৬০ শতাংশ জমি কিনলেন গ্রা…
  • ০১ নভেম্বর ২০২৬
আইইউবি’র ‘ইনোভেশন টু ইমপ্যাক্ট’ প্রতিযোগিতার ইনকিউবেশন পর্ব…
  • ০১ নভেম্বর ২০২৬