কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী, জনসভা শুরু

০৭ ডিসেম্বর ২০২২, ০১:০৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী, জনসভা শুরু

কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী, জনসভা শুরু © সংগৃহীত

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে। বুধবার (০৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়।

এদিকে জনসভায় যোগ দিতে ভোর থেকেই আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সভাস্থলে আসতে শুরু করেন। তাদের মিছিল-স্লোগানে মুখর ছিল সমুদ্র নগরীর সড়ক-মহাসড়ক।

এ জনসভায় যোগ দিতে ইতিমধ্যে কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকাল সাড়ে ১০টার দিকে ইনানী সমুদ্র সৈকতে ‘ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ (আইএফআর)-২০২২’ শীর্ষক নৌ মহড়া উদ্বোধন করেছেন তিনি। এ সময় ইনানী সৈকতে স্থাপিত বাংলাদেশ নৌবাহিনীর স্থায়ী জেটিও উদ্বোধন করেন তিনি।

নৌ মহড়ার কর্মসূচি শেষে দুপুর আড়াইটার দিকে শহীদ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ২৯টি প্রকল্পের উদ্বোধন ও চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এদিকে, দিনের শুরুতেই জনসভার সভাপতি ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুর ইসলাম চৌধুরী বক্তব্য দেন। স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানান, দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মঞ্চে উপস্থিত হয়ে বক্তব্য দেবেন।

এর আগে বিশ্বের ২৮টি দেশের অংশগ্রহণে কক্সবাজারে প্রথমবারের মতো শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লিট রিভিউ (আইএফআর) ২০২২ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন।

ঢাকা বোট ক্লাবে চাকরি, নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ
  • ১১ এপ্রিল ২০২৬
ইরানে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে চীন
  • ১১ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বন বিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ জব্দ
  • ১১ এপ্রিল ২০২৬
কারিগরি শিক্ষা জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি 
  • ১১ এপ্রিল ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদ…
  • ১১ এপ্রিল ২০২৬
close