বদলে যাচ্ছে সব ট্রেনের সময়সূচি

০৫ ডিসেম্বর ২০২২, ০৯:১৪ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আসছে

ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আসছে © ফাইল ছবি

নতুন বছরের শুরু থেকে পরিবর্তিত সময়সূচি অনুযায়ী সব ট্রেন চলাচল করবে। রোববার (৪ ডিসেম্বর) এ ত জানিয়েছেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী। তিনি বলেন, ২০২৩ সালে রেলের নতুন সময়সূচি আসবে। এ জন্য কাজ চলছে। জানুয়ারির ১ তারিখ থেকে নতুন সূচিতে ট্রেন পরিচালনা করা সম্ভব হবে না। তবে জানুয়ারি মাসেই এর কাজ শেষ হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ট্রেনের সিডিউল বিপর্যয়, একাধিক ট্রেনের একইদিনে ছুটিসহ নানা সমস্যা সমাধানে নতুন সময়সূচি করা হচ্ছে। অসময়ে ট্রেন চলাচলে আয় কম হয়, নতুন সময়সূচির মাধ্যমে তা বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

আরো পড়ুন: অনারা কেন আছন, বেজ্ঞুন গম আছন নি— চট্টগ্রামের ভাষায় বললেন প্রধানমন্ত্রী

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ২০২৩ সালের সময়সূচি নিয়ে কাজ চলছে। নতুন সময়সূচিতে কীভাবে আয় বাড়ানো যায়, তা দেখা হবে। গভীর রাতের বদলে দ্রুত ঘরে ফেরার বিষয়েও নজরে দেওয়া হবে। একই অঞ্চলের ২-৩টি ট্রেন একইদিনে যাতে বন্ধ না হয় সেটি দেখা হবে।

তবে নতুন কোনো ট্রেন যুক্ত হচ্ছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা। পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, আয় বাড়ানোর বিষয়টি মাথায় রেখে নতুন সূচি নির্ধারণ হবে। শিডিউল বিপর্যয় যাতে না হয় সেদিকে খেয়াল রেখে সময়সূচি নির্ধারণ করা হবে। পূর্বাঞ্চল রেলে নতুন কোনো ট্রেন যুক্ত হচ্ছে না বলে জানান তিনি।

প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তাকেন্দ্র স্থাপনে ডিপিডিটি–ড্যাফোডি…
  • ০৮ এপ্রিল ২০২৬
চিকিৎসক-শিক্ষার্থী দ্বন্দ্বে ঢামেক হাসপাতালে জরুরি বৈঠক শুরু
  • ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন
  • ০৮ এপ্রিল ২০২৬
লেবাননে হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইর…
  • ০৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন বিজ্ঞানভিত্…
  • ০৮ এপ্রিল ২০২৬
রুয়েটে তৃতীয় পর্যায়ের ভর্তি শেষেও ফাঁকা ১১৪ আসন
  • ০৮ এপ্রিল ২০২৬
close