অভিমানে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

০৪ ডিসেম্বর ২০২২, ০৫:৩২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটাে

ফরিদপুরে মায়ের সাথে অভিমান করে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। রোববার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। 

নিহত শিক্ষার্থীর নাম শ্রাবন্তী পাল। সে ফরিদপুর সারদা সুন্দরী মহিলা কলেজ থেকে এইবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রাবন্তী তার পরিবারের সাথে সদর থানার মুন্সিবাজার এলাকায় থাকতেন। রোববার সকালে হঠাৎ করেই সে তার মায়ের উপর অভিমান করে। পরে ঘরে থাকা এসিড পান করে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বিকেল পৌনে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহত ছাত্রীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন শেষ…
  • ২১ এপ্রিল ২০২৬
এলএনজি টার্মিনাল বিকল, ঢাকার যেসব এলাকায় কম থাকবে গ্যাসের চ…
  • ২১ এপ্রিল ২০২৬
মড়কে মুরগিশূন্য পোল্ট্রি খামার—বার্ড ফ্লু বলছেন খামারি, ভাই…
  • ২১ এপ্রিল ২০২৬
সংসদে স্বামী যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • ২১ এপ্রিল ২০২৬
রাতভর অবরোধের পর পরীক্ষায় বসল সেই ৬৫ এসএসসি পরীক্ষার্থী
  • ২১ এপ্রিল ২০২৬