আজ থেকে সারাদেশে পুলিশের ‘বিশেষ অভিযান’

০১ ডিসেম্বর ২০২২, ০৪:১৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM
সারাদেশে পুলিশের অভিযান

সারাদেশে পুলিশের অভিযান © সংগৃহীত

আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে থেকে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ‘বিশেষ অভিযান’ পরিচালনার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। গত মঙ্গলবার (২৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের পাঠানো এক আদেশে এই অভিযানের নির্দেশনা দেওয়া হয়।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, আদালত এলাকায় গত ২০ নভেম্বর ঢাকা সিএমএম কোর্টে পুলিশ হেফাজত থেকে দণ্ডপ্রাপ্ত ২ জঙ্গি আসামি ছিনিয়ে নেওয়ার প্রেক্ষাপট বিবেচনা এবং আসন্ন কয়েকটি জাতীয় দিবস উদযাপনকে কেন্দ্র করে এই বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: শিশু আয়াতের মাথা উদ্ধার করেছে পিবিআই

আদেশে বলা হয়েছে, ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সৃষ্ট পরিস্থিতিকে বিবেচনায় এই অভিযান পরিচালনা করা হবে। এছাড়া মহান বিজয় দিবস, বড়দিন এবং থার্টিফাস্ট নাইট উদযাপনের নিরাপত্তা নিশ্চিত করতেও এই অভিযান পরিচালনা করা হবে।

এই আদেশ অনুযায়ী আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধীরা লুকিয়ে থাকতে পারে এমন স্থানে ১-১৫ ডিসেম্বর বিশেষ অভিযান করবে পুলিশ। এছাড়া অন্যান্য স্থানেও অভিযান পরিচালনা করবে পুলিশ। পরিচালিত অভিযানে জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও কারবারি, অবৈধ অস্ত্রধারী, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।

যদিও পুলিশ সদর দপ্তর বলছে এটি বিশেষ কোনো অভিযান নয়। সামনে আসন্ন কয়েকটি দিবসকে কেন্দ্র করে পুলিশের নিয়মমাফিক কার্যক্রম এটি।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া আ্যন্ড পিআর) মো. মনজুর রহমান জানান, শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস ও বছরের শেষ দিনসহ ডিসেম্বরের গুরুত্বপূর্ণ দিবসগুলো পালনে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য এ নির্দেশ দেওয়া হয়। সারাদেশে বিশেষ অভিযান পরিচালনারও নির্দেশনা দেওয়া হয়।

এছাড়াও তিনি আরও জানান, পুলিশের সদর দপ্তর থেকে এই অভিযানে জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও কারবারি, অবৈধ অস্ত্রধারী, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশনা দেওয়া হয়েছে।

যুদ্ধজনিত অনিশ্চয়তার মধ্যেই এশিয়ার বাজারে পতন
  • ৩০ মার্চ ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচু…
  • ৩০ মার্চ ২০২৬
রাজবাড়ীতে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার
  • ৩০ মার্চ ২০২৬
মেহেরপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত
  • ৩০ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে ইটভাটা ও অবৈধ ট্রাক্টর বন্ধের দাবিতে মানববন্ধন
  • ৩০ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ৮ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence