ডিআরইউ নির্বাচন
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নব নির্বাচিত সদস্যগণ © সংগৃহীত
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদে মোরসালিন নোমানী (বাসস) ও সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল (ইনকিলাব) নির্বাচিত হয়েছেন। বুধবার (৩০ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল তাদের নাম ঘোষণা করেন।
নব নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি দিপু সারোয়ার, যুগ্ম সম্পাদক মঈনুল হাসান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, দপ্তর সম্পাদক কাউসার আজম, নারী বিষয়ক সম্পাদক মরিয়ম মনি, প্রচার সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্য প্রযুক্তি সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল, ক্রিড়া সম্পাদক মাহবুবুল আলম, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী ও কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ।
এর আগে বুধবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এ ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত।
এবারের নির্বাচনে ২০টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন মোট ৪৩ জন। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুলসহ আরও কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক দায়িত্ব পালন করছেন।