নিখোঁজের ১০দিন পর শিশু আয়াতের খন্ডিত মরদেহ উদ্ধার

২৫ নভেম্বর ২০২২, ০২:২৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২২ PM
আলিনা ইসলাম আয়াত

আলিনা ইসলাম আয়াত © সংগৃহীত

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকা থেকে নিখোঁজ হওয়ার ১০ দিন পর ৫ বছরের শিশু আয়াতে খন্ডিত মরদেহ উদ্ধার করেছে পিবিআই। 

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে দেহের খন্ডিত অংশ ও শিশু আয়াতের জামা-জুতা পায় পিবিআই। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাঈমা সুলতানা।

এ ঘটনায় আবির নামের একজনকে আটক করেছে পুলিশ। আবির আয়াতের দাদা বাড়ির সাবেক ভাড়াটিয়া। তিনি নগরের আকমল আলী সড়কে মায়ের সঙ্গে থাকেন। ১৯ বছর বয়সী এ যুবক তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ সুপার নাঈমা সুলতানা বলেন, মুক্তিপণের জন্য শিশু আয়াতকে অপহরণ করে আবির আলী নামের তাদের এক সাবেক ভাড়াটিয়া। সিসিটিভি ফুটেজে শনাক্ত করে আবিরকে গতকাল বৃহস্পতিবার আটক করা হয়েছে। সে হত্যার কথা স্বীকার করেছে।

আরও পড়ুন: চলমান ২৪ টি নিয়োগ বিজ্ঞপ্তি।

তিনি আরও বলেন, আবির জানিয়েছে, মুক্তিপণের উদ্দেশ্যে ঘটনার দিন বিকেলে আয়াতকে সে অপহরণের চেষ্টা করে। এ সময় চিৎকার করলে তাকে শ্বাসরোধে হত্যা করে সে। পরে মরদেহ আকমল আলী সড়কের বাসায় নিয়ে ছয় টুকরা করে।

খণ্ডিত মরদেহ দুটি ব্যাগে নিয়ে বেড়িবাঁধ এলাকায় নদীতে ফেলে দেয়। সেসব আমরা উদ্ধারের চেষ্টা করছি, তবে মরদেহ টুকরা করার কাজে ব্যবহার করা বঁটি ও অ্যান্টি কাটার উদ্ধার করা হয়েছে।

এর আগে গত ১৫ নভেম্বর চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলার নয়ারহাট বিদ্যুৎ অফিস এলাকার বাসা থেকে পার্শ্ববর্তী মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় আলিনা ইসলাম আয়াত। পরদিন এ ঘটনায় ইপিজেড থানায় নিখোঁজের ডায়েরি করেন তার বাবা সোহেল রানা।

ট্যাগ: মৃত্যু
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
close