জঙ্গি ছিনতাইয়ে অংশ নেওয়া একজন গ্রেফতার

২৩ নভেম্বর ২০২২, ০৯:০১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
জঙ্গি ছিনতাইয়ে অংশ নেওয়া ব্যক্তিরা

জঙ্গি ছিনতাইয়ে অংশ নেওয়া ব্যক্তিরা © সংগ্রহীত

ঢাকায় আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের কাছ থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সরাসরি জড়িত থাকা এক জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

বুধবার (২৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার জঙ্গির নাম মেহেদী হাসান অমি ওরফে রাফি (২৪)।   তিনি আনসার আল ইসলামের সামরিক শাখার সদস্য।

নাম প্রকাশ না করার শর্তে সিটিটিসির এক কর্মকর্তা বলেন, গ্রেপ্তার হওয়া মেহেদী হাসান জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সামরিক শাখার সদস্য। আদালত চত্বর থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার মিশনে সরাসরি যুক্ত মেহেদি। এ ঘটনায় হওয়া মামলারও এজাহারভুক্ত আসামি তনি।

মেহেদীর বাড়ি সিলেটে।  তিনি ব্লগার নাজিমউদ্দীন সামাদ হত্যার মিশনেও অংশ নিয়েছিলেন বলে সিটিটিসির এই কর্মকর্তা নিশ্চিত করেছেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন  বলেন, আদালত এলাকা থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে সিটিটিসি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো

মধ্য রাতের মধ্যে যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
  • ০৭ এপ্রিল ২০২৬
বঙ্গবন্ধু-হাসিনা-বঙ্গমাতা বাদ, তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের …
  • ০৭ এপ্রিল ২০২৬
উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে চীন, আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
close