সিলেটে সব ধরনের পরিবহন ধর্মঘটের ডাক

১৮ নভেম্বর ২০২২, ১২:৩০ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
পরিবহন ধর্মঘট

পরিবহন ধর্মঘট © সংগৃহীত

সিলেট জেলায় সব ধরনের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবারে বিকেলে জেলায় সব ধরনের পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। এর আগে দুপুরে হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় বাস ধর্মঘট ডাকা হয়। বিকেলে নগরের দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বর এলাকায় শ্রমিক সংগঠনের নেতারা বৈঠকে বসেন।

বৈঠকে ধর্মঘট ডাকার বিষয়ে সিদ্ধান্ত হয়।  সব ধরনের পরিবহন ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মইনুল ইসলাম। তিনি বলেন, আমরা চার দফা দাবিতে ধর্মঘট ডেকেছি। শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে। তিনি বলেন, শনিবার সিলেটে মাইক্রোবাস, অটোরিকশাসহ সব ধরনের যানবাহন বন্ধ থাকবে।

সিলেটের সব কয়টি পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলনের অনুমতি, সিএনজিচালিত অটোরিকশার নতুন রেজিস্ট্রেশন প্রদান, সিলেটের লামাকাজী ও শ্যাওলা সেতুতে টোল আদায় বন্ধ, হাইওয়েতে টমটম ও নসিমন চলাচল বন্ধ করার দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে। তবে বিএনপির দাবি, গণসমাবেশে লোকসমাগম বাধাগ্রস্ত করতে এই কর্মসূচি।  

গতকাল বুধবার সিলেট জেলায় শনিবার এক দিনের এবং মৌলভীবাজার জেলায় শুক্র ও শনিবার দুই দিনের পরিবহন ধর্মঘট ডাকে সড়ক পরিবহন মালিক সমিতি।

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আগামী ১৯ নভেম্বর (শনিবার)। পরিবহন ধর্মঘটের বিষয়ে সিলেট মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ্ সিদ্দিকী বলেন, ‘আমরা মনে করেছিলাম তাদের শুভবুদ্ধির উদয় হবে। এটা পরিবহন ধর্মঘট নয়, সরকারি ধর্মঘট। আমরা প্রস্তুত যেকোনো পরিস্থিতির জন্য। আমাদের নেতাকর্মী এসব প্রতিবন্ধকতা পার হয়ে ১৯ নভেম্বরের গণসমাবেশ সফল করবে। কারণ তারা মুক্তিগামী নেতাকর্মী। হেঁটে, সাইকেলে যেভাবেই হোক তারা এসে পৌঁছবে। ’

এর আগে খুলনা, বরিশাল, রংপুর, ফরিদপুরে বিএনপির মহাসমাবেশে থ্রিহুইলার বন্ধের দাবিতে বাস ধর্মঘট ডেকেছিল স্থানীয় মালিক সমিতি।

বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, সরকার বিএনপির সমাবেশে লোকসমাগম ঠেকাতে কৌশলে মালিক সমিতিকে দিয়ে পরিবহন ধর্মঘট করাচ্ছে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence