পুলিশের আরেক কর্মকর্তার বাধ্যতামূলক অবসর

১৬ নভেম্বর ২০২২, ০৭:১৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM

© লোগো

জনস্বার্থে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে পুলিশ সুপার (এসপি) মো. আলী হোসেন ফকিরকে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। আজ বুধবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।  

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য খুলনা তৃতীয় এপিবিএন অধিনায়ক মো. আলী হোসেন ফকিরকে (বর্তমানে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত) সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারায় বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানা গেছে, আলী হোসেন ফকির বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি বাগেরহাট। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ছাড়াও তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরার পুলিশ সুপার ছিলেন।

এর আগে গত ১৮ অক্টোবর তিন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। তারা হলেন- সিআইডির পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকী, পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন মিয়া ও মো. শহিদুল্লাহ চৌধুরী। 

এরপর ৩১ অক্টোবর দুই অতিরিক্ত ডিআইজিকেও বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। তারা হলেন- ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব হাকিম ও সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর আলম।

 এছাড়াও ১৬ অক্টোবর তথ্য সচিব মকবুল হোসেনকে বাধ্যতামূলক সরকারি চাকরি থেকে অবসর দেয় সরকার।

বেরোবিসাসের নেতৃত্বে আবু সাইদ-পুলক
  • ০৪ মার্চ ২০২৬
ঈদের পূর্বেই পে-স্কেলের গেজেট দাবিতে একযোগে ১৪ মন্ত্রী ও ৬ …
  • ০৪ মার্চ ২০২৬
যে কারণে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের অভিজ্ঞতা বাড়াতে চায় মন্ত্…
  • ০৪ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশত
  • ০৪ মার্চ ২০২৬
জনসমক্ষে ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করবেন আসিফ মাহমুদ
  • ০৪ মার্চ ২০২৬
ইরানের শাহেদ ড্রোনের অনুকরণে আত্মঘাতী ড্রোন তৈরি করল ভারত
  • ০৪ মার্চ ২০২৬