আজ থেকে নতুন সময়ে ব্যাংকের লেনদেন

১৫ নভেম্বর ২০২২, ০৮:২৩ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
নতুন সময়ে ব্যাংকের লেনদেন

নতুন সময়ে ব্যাংকের লেনদেন © সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) থেকে নতুন এ সময়সূচি কার্যকর হবে। সূচি অনুযায়ী ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আর লেনদেন ও লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালিত হবে বিকেল ৫টা পর্যন্ত।

গত ৩ নভেম্বর এ সংক্রান্ত নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে জানানো হয়, লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। বর্তমানে ব্যাংকের লেনদেন হয় সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। 

নতুন সময়সূচি শুধু ব্যাংক নয়, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনের ক্ষেত্রেও বহাল থাকবে। 

এদিকে শীত মৌসুমকে সামনে রেখে ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে নতুন সময়সূচি অনুমোদন দেয়া হয়।

আরও পড়ুন: আজ থেকে নতুন সময়সূচি অনুযায়ী অফিস

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, শীত চলে আসায় আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

এর আগে, বিদ্যুৎ সাশ্রয়ে গত ২৪ আগস্ট থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত করা হয়। যা সোমবার (১৪ নভেম্বর) পর্যন্ত চলমান ছিল।

ট্যাগ: জাতীয়
ইরানে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে চীন
  • ১১ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বন বিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ জব্দ
  • ১১ এপ্রিল ২০২৬
কারিগরি শিক্ষা জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি 
  • ১১ এপ্রিল ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদ…
  • ১১ এপ্রিল ২০২৬
হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২৭ শিশু ভর্তি
  • ১১ এপ্রিল ২০২৬
close