৩ হাজার গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস

১৪ নভেম্বর ২০২২, ১১:২৫ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
গ্যাস

গ্যাস © সংগৃহীত

রাজধানীতে তিন হাজার গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু করেছে তিতাস। বকেয়া বিল না পেয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করবে সংস্থাটি। 

সোমবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এই অভিযান শুরু হয়েছে। মোট ৪২টি দলে ভাগ হয়ে তারা সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালাচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করে তিতাসের রাজস্ব শাখার জিএম রশিদুল আলম বলেন, রামপুরা ব্রিজ থেকে উত্তরা এবং কারওয়ান বাজার থেকে সাতারকুল পর্যন্ত এলাকা তিতাসের কুড়িল কার্যালয়ের আওতায় পড়েছে। এসব এলাকার প্রায় তিন হাজার আবাসিক গ্রাহকের বিল বকেয়া রয়েছে। দীর্ঘদিন তাগাদা দেওয়ার পরও তারা বিল পরিশোধ করেননি।

তিনি আরও বলেন, আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সারাদিন এসব সংযোগ বিচ্ছিন্ন করব। বকেয়া পরিশোধ করলে আবার সংযোগ দেওয়া হবে।

আরও পড়ুন: বাকি খেয়ে টাকা দেননি ছাত্ররা, নিঃস্ব হয়ে চবি ছাড়লেন অলিম

গ্যাস সংকটের কারণে দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি স্থবির হয়ে পড়েছে শিল্প ও কলকারাখানা। এ সংকটের মধ্যে অবৈধ গ্যাস সংযোগ এবং বকেয়া নিয়ে আলোচনা হচ্ছে।

ট্যাগ: তিতাস
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬