নানা বাড়িতে যাওয়া হলো না শিশু ইভার, সড়কেই গেল প্রাণ 

১৩ নভেম্বর ২০২২, ১২:৩৬ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভোলা সদর উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশা দুর্ঘটনায় মোসা. ইভা নামের ৫ মাস বয়সী এক কন্যা শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ওই শিশুর বাবা আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালক পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। শনিবার (১২ নভেম্বর) সকালে সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের জামতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ইভা ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ.মনির হোসেনের মেয়ে। নিহত শিশু ইভা খাদিজা মনির দম্পতির প্রথম সন্তান ছিলেন।

আরও পড়ুন: খুবিতে আসন ফাঁকা ৯০০

নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯ টায় শিশু ইভা ও তার বাবা মা সহ একটি অটোরিকশা করে নানা বাড়িতে বেড়াতে আসার উদ্দেশ্যে নিজ বাড়ি চর সামাইয়া থেকে রওনা দেন।

তাদের বহন করা অটোরিকশাটি ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জামতলা নামক এলাকায় আসলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা দেয়।

এ সময় শিশু ইভা ছিটকে পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঐ শিশুর বাবা মনির হোসেন গুরুতর আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভোলা সদর মডেল থানার ওসি মোঃ.শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

ডেনমার্ককে কাঁদিয়ে বিশ্বকাপে চেক প্রজাতন্ত্র
  • ০১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপে দেখা যাবে না লেভানডস্কির পোল্যান্ডকে
  • ০১ এপ্রিল ২০২৬
পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
হেডফোন কানে রেললাইনে হাঁটছিলেন যুবক, অতঃপর...
  • ০১ এপ্রিল ২০২৬
মধুর প্রতিশোধ নিল ব্রাজিল
  • ০১ এপ্রিল ২০২৬
২ যুগ পর বিশ্বকাপে জায়গা করে নিল তুরস্ক
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence