মিরসরাইয়ে এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথম দিনে ৫৬ জন অনুপস্থিত

পরীক্ষাকেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড়

পরীক্ষাকেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় © সংগৃহীত

সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষা। পরীক্ষায় মিরসরাই উপজেলায় প্রথম দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়।

উপজেলা শিক্ষা অফিসসূত্রে পাওয়া তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানভিত্তিক পরীক্ষার্থীদের উপস্থিতি ও অনুপস্থিতি যথাক্রমে বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট ৮৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৫৫ জন উপস্থিত এবং আটজন অনুপস্থিত ছিল। সরকারহাট নজর আলী উচ্চ বিদ্যালয়ে ৫৬০ জনের মধ্যে ৫৫৮ জন পরীক্ষায় অংশ নেয়, অনুপস্থিত ছিল ২ জন। জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৪৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮৩ জন উপস্থিত এবং তিনজন অনুপস্থিত ছিল। মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ে মোট ৯১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৯১০ জন উপস্থিত থাকলেও নয়জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। 

এ ছাড়া মহাজনহাট স্কুল অ্যান্ড কলেজে ৪০২ জনের মধ্যে ৩৯৮ জন পরীক্ষায় অংশ নেয়, অনুপস্থিত ছিল চারজন। মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৩৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯১ জন উপস্থিত এবং তিনজন অনুপস্থিত ছিল। খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ে ৫৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৬১ জন উপস্থিত এবং আটজন অনুপস্থিত ছিল।

মাদরাসা বোর্ডের অধীনে একমাত্র মিরসরাই লতিফীয়া কামিল মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ছিল ১০১৬ জন। তার মধ্যে ৯৮৭ জন উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ১৯ জন পরীক্ষার্থী। 

সব মিলিয়ে মিরসরাই উপজেলায় প্রথম দিনের পরীক্ষায় মোট ৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: ফেরদৌস হোসেন জানান, ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথম দিন ৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এসএসসিতে ৩৭ জন ও দাখিলে ১৯ জন। এসএসিতে বাংলা প্রথম পত্র ও দাখিলে কোরআন মাজিদ বিষয় পরীক্ষা হয়েছে।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9