নিখোঁজের দুদিন পর করতোয়া থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

১২ নভেম্বর ২০২২, ০১:৪০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
শাহজাদপুর থানা

শাহজাদপুর থানা © সংগৃহীত

সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর করতোয়া নদী থেকে মনির হোসেন (১৮) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ নভেম্বর) সকালে শাহজাদপুর উপজেলার পৌর এলাকার রূপপুর মহল্লার করতোয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কলেজছাত্র রূপপুর পুরানপাড়া গ্রামের হারুন অর রশিদের ছেলে ও মওলানা সাইফউদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মনির তার বন্ধুদের সাথে করতোয়া নদীতে নৌকায় ঘুরতে যায়। ওইদিন রাতে তার বন্ধুরা সবাই বাড়ি ফিরে আসলেও মনির বাড়ি ফেরেনি। সেই থেকে দুইদিন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায় না।

আরও পড়ুন: ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, পাবেন ইনস্যুরেন্সসহ বার্ষিক বিভিন্ন ভাতা।

শনিবার ভোরে জেলেরা করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে মনিরের ভাসমান মরদেহ দেখতে পায় এবং স্বজনদের খবর দেয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা বলেন, খবর পেয়ে নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবার কোনো মামলা দায়ের করলে, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কবার্তা জোরদারে এনসিএএফ উই…
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ে নিয়ে লাইভ এসে যা বললেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950