প্রেমের টানে কক্সবাজারে ইতালিয়ান তরুণী

১১ নভেম্বর ২০২২, ০৮:০৯ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
রুবের টা ও রুনেক্স

রুবের টা ও রুনেক্স © সংগৃহীত

প্রেমের টানে বাংলাদেশি যুবকের সাথে ঘর বাধতে রুবের টা (২৩) নামে এক ইতালিয়ান তরুণী কক্সবাজারের রামুতে এসেছেন। 

গত বুধবার (৯ নভেম্বর) রামু উপজেলা সদরের হাইটুপি বড়ুয়া পাড়ার ফ্রান্স প্রবাসী বিকাশ বড়ুয়ার ছেলে রুনেক্স বড়ুয়ার (২৮) সঙ্গে ইতালির সার্দেনিয়া শহর থেকে বাংলাদেশে আসেন ওই তরুণী। তরুণীকে দেখতে বাড়িতে ভিড় করছেন লোকজন।

প্রায় তিন বছর আগে ইতালিতে যান রুনেক্স। সেখানে কাজের সূত্রে পরিচয় হয় সেদেশের তরুণী রুবের টার সঙ্গে। প্রায় এক বছরের বেশি সময় প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা। এ মাসেই পারিবারিকভাবে তাদের বিয়ে হবে। 

ভাষাগত কিছু সমস্যার কারণে কিছু বিঘ্ন ঘটলেও মানিয়ে নিচ্ছেন রুবের টা। পরেছেন বাঙালি পোশাকও। হবু বরের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন কক্সবাজার সমুদ্র সৈকতসহ নানা জায়গায়। 

রুবের টা বলেন, আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, সবাই মানুষ। তাই মানুষ হিসেবে দেশভেদ বা জাতভেদ থাকা উচিত নয়। সে মানসিকতা থেকেই রুনেক্সকে আমার ভালো লেগে যায়। আমরা বিয়ে করে সারাজীবন একসঙ্গে কাটাতে চাই। 

রুনেক্সের মা মা সুমি বড়ুয়া বলেন, আমার ছেলের সঙ্গে বিদেশি মেয়ে আসায় আমরা অনেক খুশি। তার আগমনে আমাদের বাড়িতে উৎসবের আমেজ চলছে। খুব শিগগিরই মহা ধুমধামে তাদের বিয়ের আয়োজন করব।

ট্যাগ: প্রেম
ঢাবির কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯ টায় অফিসে উপস্থিত থাকতে …
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য পিএসসির জরুরি ন…
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে যাচ্ছেন তামিম, সন্ধ্যায় বসছে নতুন এডহক কমিটির সভা
  • ০৭ এপ্রিল ২০২৬
ধানের শীষে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন …
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য সচেতনতায় রাবিতে সা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালের ভুল রিপোর্টে চিকিৎসায় বিলম্ব, নিভে গেল সাকিবের জ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close