বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত © প্রতিকী ছবি
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তান্ডবের পর বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণাবর্ত দেখা দিয়েছে। ঘূর্ণাবর্ত থেকে তৈরি হওয়া নিম্নচাপ শক্তিশালী হলে তাপমাত্রার পরিবর্তন হতে পারে।
সোমবার (৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দফতর। খবর আনন্দবাজার পত্রিকা।
আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা ক্রমশ শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হবে। শ্রীলঙ্কা উপকূলের কাছে পৌঁছে শক্তি বাড়াবে এই নিম্নচাপ।
আরও পড়ুন: সকালে খালি পেটে খেজুর খেলে পাবেন নানান উপকারিতা।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, এর জেরে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ু এবং পুদুচেরী উপকূলের মধ্যে দিয়ে এই নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহবিদরা। এই নিম্নচাপ যদি শক্তিশালী হয়, তবে তাপমাত্রার কিছুটা পরিবর্তন হতে পারে।