প্রতিবন্ধী স্কুলের মাধ্যমে প্রতারণা করছে একটি চক্র: সমাজকল্যাণ মন্ত্রী

০৭ নভেম্বর ২০২২, ০৮:৪৫ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
জাতীয় সংসদের অধিবেশন

জাতীয় সংসদের অধিবেশন

প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার নামে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে একটি চক্র অর্থ আদায় করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নূরুজ্জামান আহমেদ। তিনি বলেছেন, প্রতিটি উপজেলায় ইতোমধ্যে ১৫ থেকে ২০টি প্রতিবন্ধী স্কুল হয়েছে। অথচ মন্ত্রণালয় থেকে এখনো অনুমোদন দেওয়া হয়নি।

জাতীয় সংসদের ২০তম অধিবেশনে রোববারের বৈঠকে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন বসে। সমাজকল্যাণ মন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের শিক্ষা ও সেবার বিষয়ে সরকার আন্তরিক। তবে প্রতিবন্ধী স্কুলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রযোজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরো পড়ুন: প্রশ্ন ফাঁসের গুজবমুক্ত এইচএসসি পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

ঢাকা শহরে ভিক্ষুকদের আনাগোনা নিয়ে সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ সমাজকল্যাণমন্ত্রীর কাছে জানতে চান, নানা কর্মসূচি থাকা সত্ত্বেও ঢাকায় কেন ভিক্ষুকদের আনাগোনা? বয়স্কভাতা, নির্যাতিত ভাতাসহ অনেক রকম ভাতা দিচ্ছি। যাদের বাড়িঘর নেই, তাদের বাড়িঘর দিয়েছি। অথচ আসার সময় রাস্তায় ১০ জন ভিক্ষা চাচ্ছে। কিন্তু এটা কেন হবে? রাস্তার ওপরে ভিক্ষুক থাকার তো কথা নয়, থাকা উচিতও নয়। কী কী পদদক্ষেপ গ্রহণ করবেন?

জবাবে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় ভিক্ষুকদের উৎপাতের বিষয়ে কথা বলেছেন। এটা নিরসনে পরিকল্পনা গ্রহণ করেছি। অল্প দিনের মধ্যে তারা যাতে ভিক্ষাবৃত্তি না করতে পারে, তার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে পুনর্বাসনের ব্যবস্থা হবে।

বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আর কী কী সুবিধা পান
  • ২১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সভা ডাকল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতের আশ্বা…
  • ২১ এপ্রিল ২০২৬
শিবিরের হামলার প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি, ঢাবিতে বিক্ষোভ ছা…
  • ২১ এপ্রিল ২০২৬
৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে …
  • ২১ এপ্রিল ২০২৬