কারাগারে বসে পরীক্ষা দিচ্ছেন জুনায়েদ

০৬ নভেম্বর ২০২২, ১২:২৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
সিলেটের কেন্দ্রীয় কারাগার

সিলেটের কেন্দ্রীয় কারাগার © ফাইল ছবি

সিলেটের কেন্দ্রীয় কারাগারে বসে এইচএসসি ও সমমানের (আলিম) পরীক্ষা দিচ্ছেন জুনায়েদ মিয়া (১৯) নামে এক ছাত্র। মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে এবারের আলিম পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি। হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে রয়েছেন তিনি।

আজ রোববার (৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন। হবিগঞ্জের শানু মিয়ার ছেলে জুনায়েদ। আজ তেকে সারাদেশে একযোগে শুরু পরীক্ষায় কারাগারের অফিস কক্ষে বসে অংশ নিচ্ছেন জুনায়েদ।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন জানান, কারাগারের অফিস কক্ষে বসে পরীক্ষা দিচ্ছেন এক শিক্ষার্থী। হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে আছেন তিনি। সেখানে শিক্ষাবোর্ড কর্তৃক শিক্ষকের তত্ত্বাবধানে পরীক্ষা হচ্ছে তার। কারাগারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

মানবাধিকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
  • ১৩ এপ্রিল ২০২৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পারিশ্রমিক ঘোষণা
  • ১৩ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিনোভিয়া ফার্মায়, নেবে সেলস এক্সিকিউটিভ
  • ১৩ এপ্রিল ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে নতুন ফ্যাসিবাদের পথে সরকার: এবি পার্টি
  • ১৩ এপ্রিল ২০২৬
সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬