প্রশ্ন ফাঁসের গুজবমুক্ত এইচএসসি পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

০৬ নভেম্বর ২০২২, ১১:২২ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © টিডিসি ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আশা করি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এইচএসসি পরীক্ষা হবে। প্রশ্ন ফাঁসের গুজবমুক্ত ও নকলমুক্তভাবে পরীক্ষা হবে। সকালেই এসেছি পরিবেশ দেখার জন্য। অভিভাবকদের প্রচন্ড ভিড় রয়েছে। এতে বাকি পরীক্ষার্থীদের আসতে সমস্যা হচ্ছে। অভিভাবকরা অতিরিক্ত ভিড় করছেন। ঢাকায় এমনিতেই অতিরিক্ত ভিড় হয়। এ জন্য তাঁদের না আসা উচিৎ। কেন্দ্রের ২০০ গজের মধ্যে জমায়েতও নিষিদ্ধ।

আজ রোববার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেক কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসির সময় অভিনব কায়দায় প্রশ্ন ফাঁসের চেষ্টা হয়েছে। সে কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ চেষ্টা করলেও ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেকবারেই গুজব ছড়ানোর বিষয়টি দেখা হয়। অপচেষ্টাকারী থাকতেই পারে। কেউই সফল হয়নি।

তিনি আরও বলেন, কোচিং বন্ধের নির্দেশনা চলে। তারপরও নানা কৌশলে চলে। এটি বন্ধ করা মন্ত্রণালয় ও বোর্ডের একার পক্ষে সম্ভব নয়। স্থানীয় প্রশাসনেরও পদক্ষেপ নিতে হবে। সাংবাদিকদেরও চিহ্নিত করতে হবে। কিছু ক্ষেত্রে কোচিংয়ের প্রয়োজনীয়তা আছে।

স্বরাষ্ট্র-আইনসহ ৩ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব
  • ৩১ জুলাই ২০২৬
আইইউবিতে শেষ হলো তিনদিনের নাট্যোৎসব ‘নাট্যবৃত্তের দ্বিদশক’
  • ৩১ জুলাই ২০২৬
পাবনায় অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক, অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি আর নেই
  • ৩১ জুলাই ২০২৬
হাসিনা প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনায় দিল্লি
  • ৩১ জুলাই ২০২৬
পে-স্কেল প্রজ্ঞাপনের জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় সরকারি…
  • ৩১ জুলাই ২০২৬