দাম বাড়ল ১২ কেজি এলপিজির

০২ নভেম্বর ২০২২, ০৪:০১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৭ PM
এলপিজি

এলপিজি © সংগৃহীত

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এবার বেড়েছে। এখন ১২ কেজির সিলিন্ডারের এলপিজি কিনতে ১ হাজার ২৫১ টাকা লাগবে। এত দিন এ জন্য দিতে হচ্ছিল ১ হাজার ২০০ টাকা। সে হিসাবে ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৫১ টাকা। আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে এ দাম কার্যকর হবে। এর আগের মাসে ১২ কেজিতে ৩৫ টাকা কমেছিল।

আজ সকালে নভেম্বরের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম জুমে নতুন এ দামের ঘোষণা করেছেন বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল।

এর আগে অক্টোবর মাসে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ১২০০ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তার আগের মাসে যা ছিল ১২৩৫ টাকা।

 

ট্যাগ: গ্যাস
বিএনপির কার্যালয় খোলা নিয়ে সংঘর্ষ, ছেলের পিস্তলের গুলিতে আহ…
  • ১২ এপ্রিল ২০২৬
এএফসি টুর্নামেন্টের আয়োজক হতে চায় বাংলাদেশ
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের বদলি নিয়ে নতুন তথ্য জানাল মন…
  • ১২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ রোধে ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দিতে রাজনীতিবিদদে…
  • ১২ এপ্রিল ২০২৬
কূটনৈতিক প্রচেষ্টার পথ খোলা রাখার ইঙ্গিত দিল ইরান
  • ১২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই পিএলসি, আবেদন শেষ ১৮ এপ্রিল
  • ১২ এপ্রিল ২০২৬