পুলিশের সব সদস্যকে ফুল হাতা শার্ট পরার নির্দেশ

০১ নভেম্বর ২০২২, ০২:২০ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM
পুলিশ

পুলিশ © সংগৃহীত

সম্প্রতি দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। ডেঙ্গু প্রতিরোধে পুলিশের সব সদস্যকে শীতকালীন ইউনিফর্ম (ফুল হাতা শার্ট) পরার নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) থেকে এ আদেশ কার্যকর করা হবে। পুলিশ সদর দপ্তর থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিক শাখা) মো. আতাউল কিবরিয়ার স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শীত অনুভূত হওয়ায় এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ১ নভেম্বর থেকে ২০২৩ সালের ১৫ মার্চ পর্যন্ত শীতকালীন ইউনিফর্ম পরার নির্দেশ দেওয়া হলো। তবে কোনো ইউনিটের ডিআইজি বা তদূর্ধ্ব কর্মকর্তা যদি মনে করে এ সময় (২০২৩ সালের ১৫ মার্চ) বর্ধিত করা প্রয়োজন, সে ক্ষেত্রে তারা পুলিশ সদর দপ্তরের অনুমোদন নিয়ে শীতকালীন ইউনিফর্ম পরার এ সময় বৃদ্ধি করতে পারবেন।

আরও পড়ুন: কর কার্যালয়ে সব করসেবা মিলবে আজ থেকে

সাধারণত পুলিশ সদস্যরা গ্রীষ্মকালীন পোশাক হিসেবে হাফ হাতা জামা পরেন। শীতকালে ফুল হাতা শার্ট, প্রয়োজনে সোয়েটার বা জ্যাকেট পরতে পারবেন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে (৩১ অক্টোবর পর্যন্ত) ভর্তি আছেন ৩ হাজার ৫৮৪ জন। এ পর্যন্ত প্রাণ গেছে ১৪১ জনের। এ বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ২৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৪ হাজার ২৯৯ জন।

ভুক্তভোগী শিক্ষার্থীদের ফল আবার প্রকাশের সিদ্ধান্ত
  • ১৯ এপ্রিল ২০২৬
প্রাথমিকের কারিকুলামে যুক্ত হতে পারে সাংস্কৃতিক কার্যক্রম
  • ১৯ এপ্রিল ২০২৬
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে বিভিন্ন গ্রেডে চ…
  • ১৯ এপ্রিল ২০২৬
খাগড়াছড়িতে হাম-রুবেলা ক্যাম্পেইন, টিকার আওতায় আসবে ৭৯ হাজার…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ মুহূর্তে একাদশে ফেরার ‘গল্প’ জানালেন শরিফুল
  • ১৯ এপ্রিল ২০২৬
জুনায়েদ-রাফে-ইরা-হাসিবদের বরণ করল এনসিপি
  • ১৯ এপ্রিল ২০২৬