পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে নিরাপদ খাদ্য বিষয়ক পাঠ

২৯ অক্টোবর ২০২২, ০৬:৫২ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০১ AM
পাঠ্যবই

পাঠ্যবই © ফাইল ফটাে

খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রাথমিক বিদ্যালয় থেকে কলেজ পর্যায়ের সকল শ্রেণির পাঠ্যবইয়ে নিরাপদ খাদ্য বিষয়ক পাঠ সংযোজন করা হচ্ছে। এ বছর প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ খাদ্য বিষয়ক পাঠ সংযোজন করা হয়েছে। এরপর থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক লেভেল-ও নিরাপদ খাদ্য বিষয়ক পাঠ সংযোজিত হবে।

শনিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর আয়োজনে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন এনডিসি এসব কথা বলেন।

মো. ইসমাইল হোসেন বলেন, নিরাপদ খাদ্য নিয়ে খাদ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এ বিষয়ে সচেতনতা তৈরি করার জন্য জেলা পর্যায়ে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিদের নিয়ে কর্মশালার আয়োজন করা হচ্ছে। মাঠ পর্যায়ের ব্যক্তিরাই ইচ্ছে করলে নিরাপদ খাদ্য উৎপাদন সম্ভব।

আরও পড়ুন: জানুয়ারির এক তারিখেই নতুন বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আব্দুল কাইউম সরকার, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা প্রমুখ।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব আরও বলেন, ছোটবেলায় আমরা খাদ্য গুন নিয়ে পড়েছি, কিন্তু নিরাপদ খাদ্য নিয়ে পড়া হয়নি। প্রধানমন্ত্রীর নির্দেশে পঞ্চম শ্রেণির পাঠ্য বইয়ে নিরাপদ খাদ্য বিষয়ক পাঠ সংযোজন করেছি। আগামী বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক লেভেল-ও এ পাঠ সংযোজন করা হবে।

পাবনায় দিনমজুরকে কুপিয়ে হত্যা, আটক ৩
  • ০১ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অনলাইন ক্লাসের উদ্যোগ, শঙ্কার কথা বলছেন চা…
  • ০১ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের ৯ এপ্রিলের পরীক্…
  • ০১ এপ্রিল ২০২৬
হাদি হত্যা মামলায় সঞ্জয় চিসিমের জামিন নামঞ্জুর
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটপাত দখলকারীদের সতর্ক করল ডিএমপি, পুনরায় দখল হলে কঠোর ব্…
  • ০১ এপ্রিল ২০২৬
মেহেরপুর সীমান্তে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ২
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence